Coronavirus
Weekly wrap: বাংলদেশের নাটকের দৃশ্য থেকে বিহার ভোটের নামে ভুল দাবি, কলকাতায় লকডাউন নিয়ে ভুল ভিডিও – সপ্তাহের সেরা ফ্যাক্ট-চেক রিপোর্ট পড়ুন এখানে
সপ্তাহের সেরা ৫টি ফ্যাক্ট চেকে জানতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাংলাদেশের নাটকের দৃশ্য নিয়ে উঠলো ভুল দাবি। ফের ভাইরাল হয়েছে বাংলায় লকডাউন নিয়ে পুরোনো ভিডিও। বিহার ভোটের আগে ভাইরাল ছবি যা বিহারের সাথে সম্পর্কিত নয়। মুঙ্গেরের দুর্গাপুজোর ভাসানের ভিডিও বাংলার বলে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে।

বাংলাদেশের পুরোনো নাটকের একটি দৃশ্য বিভ্রান্তকর দাবির সাথে জুড়ে শেয়ার করা হলো
২০১৯ সালের বাংলাদেশের একটি নাটক বা শর্ট ফিল্মের একটি বিশেষ অংশকে বর্তমানে বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। মাদ্রাসাগুলোতে কি ধরণের শিক্ষা প্রদান করা হয় সেই ভিত্তি প্রমান করতে গিয়ে নাটকের দৃশ্যটি ভাইরাল হয়ে উঠেছে সর্বত্র।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মিথ্যে ফাঁসানো হয়েছে বাংলাদেশের তিথি সরকারকে?
বাংলাদেশের সংবাদপত্র দ্বারা প্রকাশিত খবর অনুসারে জগন্নাথ কলেজের প্রাণীবিদ্যার ছাত্রী তিথি সরকারকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি মূলক পোস্ট করায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ের জন্য বহিস্কার করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বাংলায় ফের হতে চলেছে লকডাউন?
নবান্ন থেকে এখনো নতুন করে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় লকডাউনের কোনো সিদ্ধান্ত আসেনি। সোশ্যাল মিডিয়াতে জুলাই মাসের বিধানগর ও উঃ ২৪ পরগনার নতুন করে লকডাউনের খবরটি ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিহার ভোটের আগে বিজেপি-জেডিইউ থেকে পানীয়ের বোতল ও সাথে কোল্ড ড্রিঙ্কসের বোতল বিলি করা হচ্ছে।
আসন্ন বিহার ভোটের জন্য বিজেপি – জেডিইউ থেকে পানীয় ও কোল্ড-ড্রিঙ্কসের বোতল বিলি করার যে পোস্টটি ভাইরাল হয়েছে তার সাথে বিহারের কোনো সম্পর্ক নেই। এই ছবিটি থাইল্যান্ডের ২০১৯ সালের যা এখন বিহার নির্বাচনের আগে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বাংলায় হিন্দুদের উপর পুলিশ বেধড়ক লাঠি চালালো?
মুঙ্গেরে ঠাকুর বিসর্জনের জন্যে জমায়েত হওয়া জনতার উপর পুলিশের লাঠি চার্জের ভিডিওটি বাংলায় হিন্দুদের উপর পুলিশের বর্বরতা শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।