Coronavirus
Weekly Wrap:সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাসকে নিয়ে ভাইরাল হওয়া দাবিগুলোর সত্যতা জানুন
ভারতে ফের করোনার তান্ডব শুরু হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে রোজ শয়ে শয়ে মানুষ মরছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এমন কিছু পোস্ট যা সাধারণ মানুষকে আরও ভীত করে তুলছে। আমাদের আজকের Weekly wrap পান সেই সব ভাইরাল পোস্টের সঠিক তথ্য।

20 ঘন্টার মধ্যে ভারত না সংযত হয় তো ভারত কাল রাত 11 টার পরে “THIRD STEP” সুতরাং “কম্যুনিটী ট্রান্সমিশন” এ প্রবেশ করে যাবে?
‘আগামী 20 ঘন্টা ভারতের মধ্য চাপ WHO ICMR এর ভারতকে সতর্কতা’ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করোনা ভাইরাসকে নিয়ে এই বার্তায় বলা হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে সতর্ক করা হয়েছে আগামীকালের মধ্যে করোনা ভাইরাস কম্যুনিটি স্প্রেড করবে যেখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক মারা যাবে। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে এই ধরণের কোনো বার্তা WHO বা ICMR থেকে দেওয়া হয়নি।ভাইরাল এই ম্যাসেজটি জাল।

কোভিড যোদ্ধাদের ৫০লক্ষ টাকার বীমা বন্ধ করে দিলো মোদী সরকার?
কোভিড যোদ্ধাদের ৫০লক্ষ টাকার বীমা প্রকল্পটি মোদী সরকার বন্ধ করে দিয়েছে বলে ভাইরাল হয়েছে একটি দাবি।যদিও এই দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। কারণ এই বীমার মেয়াদ ২৪শে এপ্রিল পর্যন্ত রয়েছে এবং এই বীমাটি শেষ হওয়ার আগেই এই ধরণের অন্য একটি বীমা চালু করার রাস্তায় হাঁটছে কেন্দ্র সরকার।

ব্যাণ্ডেজ কখনও বাঁ-হাতে,কখনও ডান হাতে, হাতে চোট পাওয়ার নাটক করছেন রুদ্রনীল ঘোষ?
হাতে চোট পাওয়ার নাটক করছেন রুদ্রনীল ঘোষ ফেসবুকে ভাইরাল এই দাবিতে শেয়ার হচ্ছে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ছবি যেখানে ওনার কখনও বাঁ হাতে ব্যাণ্ডেজ বাধা দেখা যাচ্ছে তো কখনও ডান হাতে দেখা যাচ্ছে। কিছু প্রকৃত পক্ষে ডান হাতে ব্যাণ্ডেজ বাধা ছবিটি আসলে ক্যামেরার উল্টোপ্রতিফলনের জন্য সৃষ্টি করেছে বিভ্রান্তির। রুদ্রনীলের বাঁ হতেই চোট লেগেছে।

রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার পুরোনো ছবি ফের ভাইরাল
আমাদের তদন্তে পাওয়া তথ্য অনুসারে রাস্তায় বসে অক্সিজেনের সিলিন্ডার সমেত বৃদ্ধার ভাইরাল ছবিটির করোনা সম্পর্কিত নয়। ভাইরাল ছবি তোলা হয়েছে এপ্রিল 2018 এর। যা এখন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি নিয়ে শেয়ার করা হচ্ছে।

ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই দাবিতে শেয়ার হলো অপ্রাসঙ্গিক ছবি
ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই দাবিতে শেয়ার করা ছবিটির সাথে সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু সম্পর্কিত নয়। ছবিটি রয়টার্স -এর তোলা যেটি দিল্লীতে করোনা পরিস্থিতির উপর প্রকাশিত Jansatta, Deccan Herald এর খবরের ব্যবহৃত হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।