Fact Check
দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবিটি নেপালে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার নয়
Claim
ফেসবুকে নেপালের পোখরাতে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুঘটনার আবহে একটি দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবি আমরা পাই।

Fact
দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবিটি সাম্প্রতিক নেপালে বিমান দুর্ঘটনার নয়, ছবিটি ২০১৬ সালের নেপালের একটি বিমান দুর্ঘটনার ছবি। রিভার্স ইমেজ করা পর The Kathamandu Post ও The Himalayan এর ২০১৬ সালের রিপোর্ট পাই।
একটি ইঞ্জিনের ছোট বিমানসফরে ছিলেন ১১ জন। নেপালের নেপালগঞ্জ থেকে জুমলা যাওয়ার পথে ইঞ্জিনে গোলযোগের সৃষ্টি হয় যার জন্য বিমান চালক জরুরি অবতরণের চেস্ট করেন। কিন্তু একটি ফাঁকা জমির উপর বিমানকে নামানোর চেষ্টা করলেও ডানদিকে ল্যান্ডিং গিয়ার আটকে যাওয়ার জন্য নিয়িন্ত্রন হারিয়ে যায় এবং সামনের দিকটি সম্পূর্ণ তছনছ হয়ে যায়। দুই জন বিমানচালক দীনেশ নুপানে ও সন্তোষ রানার মৃত্যু হয় যদিও যাত্রীরা সসকলেই প্রাণে বেঁচে যান।

ফেসবুকে বিমানের যে ছবিটি পোস্ট হয়েছে তাতে তছনছ হয়ে যাওয়া বিমানের গায়ে কেটি লাইন আমরা দেখি। একই ছবি আমরা মিডিয়া রিপোর্টেও পেয়েছি, এয়ার কাষ্টমণ্ডপ কথাটি নেপালি ভাষায় লেখা ছিল বিমানের গায়ে। এয়ার কাষ্টমণ্ডপের এক ইঞ্জিনের বিমান নেপালের কালিকোটের চিলখায়া নামক স্থানে ইঞ্জিন গোলযোগের কারণে জরুরি অবতরণ করে। ।
অর্থাৎ ফেসবুকে দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবিটি সাম্প্রতিক নেপালে বিমান দুর্ঘটনার নাম ছড়ালেও আসলে ঘটনাটি ২০১৬ সালের ১৯শে সেপ্টেম্বরের ঘটনা। নেপালের পোখরাতে বিমান দুর্ঘটনার আবহে ছবি পুনরায় ছড়িয়েছে।
Result : Partly False
Our Sources
The Himalayan Times 2016 report
The Kathmandu Post‘s 2016 report
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।