Tuesday, September 1, 2026

Fact Check

রাষ্ট্রপতি ভবনে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা বসানো হলো ? 

banner_image

(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছিল)

Claim

রাষ্ট্রপতি ভবনে এবার থেকে আমিষ জাতীয় জল খাবার বা পানীয়র উপর নিষেধাজ্ঞা জারি হলো। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে (ভোর ৪টে) ভারতের নতুন রাষ্ট্রপতি ঈশ্বর আরাধনা ও আরতি করবেন।  

Instagram will load in the frontend.

Fact 

রাষ্ট্রপতি ভবনে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা বসানো হলো দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমার গুগলে Rashtrapati Bhavan menu”, “Rashtrapati Bhavan non-vegetarian”, “Rashtrapati Bhavan food ban”, “Rashtrapati Bhavan alcohol ban” এই ধরণের কীওয়ার্ড দ্বারা খোঁজার চেষ্টা করি। কিন্তু আমরা কোনো তথ্য পাইনি যা কিনা প্রমান করে যে রাষ্ট্রপতি ভবনে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

এরপর আমরা ‘Droupadi Murmu vegetarian’  এই কীওয়ার্ড দ্বারা খোঁজার পর TOI, National Herald, Business Standard এর কিছু লিঙ্ক পাই। রিপোর্টে বলা হয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতি ২০০৬ সাল থেকে নিরামিষ খাবার গ্রহণ করছেন। কোনো উৎসব পার্বনে তিনি রান্নাও করেন। রাজ্যপাল থাকা কালীন তিনি রাঁচি রাজ্যপাল ভবনের রাধুনিকে কিছু বিশেষ ওড়িশা খাবার রান্নার কৌশল শিখেয়েছিলেন।  

কিন্তু এখানে কোথাও এটি বলা হয়নি যে রাষ্ট্রপতি ভবনে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

আমরা PIBর একটি টুইট পাই যেখানে ই দাবীটিকে মিথ্যে বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে এই ধরণের কোনো পরিবর্তন কর হয়নি রাষ্ট্রপতি ভবনে। আমরা রাষ্ট্রপতি ভবনের PROর সাথে টেলিফোনে ও ইমেইলের দ্বারা যোগাযোগ করে এই দাবিটির বিষয়ের বিশদ তথ্য জানতে চাই।  যদিও আমরা কোনো উত্তর পাইনি। কোনো তথ্য পেলে আমরা আমাদের প্রতিবেদনে তা উল্লেখ করবো। 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রাষ্ট্রপতি ভবনে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দাবিটি মিথ্যে। নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পরে এই ধরণের কোনো পরিবর্তন হয়নি। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage