Fact Check
বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে? সিরিয়ার হেলিকপ্টার ভেঙে পড়ার পুরোনো ভিডিও ফেসবুকে বিভ্রান্তিকর দাবি সমত ছড়ালো
ফেসবুকে সম্প্রতি একটি কপ্টার ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাঝ আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ার কারণে সেটি কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে মাটিতে পড়ছে।

সম্প্রতি বাংলাদেশের বান্দরবান এলাকায় মায়ানমারের দিক থেকে উড়ে এসেছে দুটি মর্টার শেল বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ের ডাক পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকে। এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জানা গেছে কিছুদিন ধরেই মায়ানমারের গোলাগুলি চলার শব্দ শোনা যাচ্ছিলো। বাংলাদেশের লোকালয়ের মধ্যে দুটি মর্টার শেল এসে পড়ার এই ঘটনাটি নতুন ও বিস্ময়কর। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানা গেছে।
Fact check / Verification
বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি বাংলাদেশ মায়ানমারের সম্পর্কিত নয়, ভিডিওটি সিরিয়ার। Invid বোতলের দ্বারা ভিডিওটির কীফ্রেম বের করে নিয়ে Yandex এ খোঁজার পর Roumiar88 নামের এক ব্যক্তির ২০২০ সালের ১১ই ফেব্রুয়ারির টুইট পাই। এখানে একই ভিডিওটিকে সিরিয়ার বলা হয়েছে।
টুইট ছাড়াও আমরা SKY News এর ১১ই ফেব্রুয়ারির রিপোর্ট ও APর ২০শে ফেব্রুয়ারি ২০২০ সালের ইউটুউবের ভিডিও পাই। সিরিয়ার সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সিরিয়ার বিপ্লবি গোষ্ঠীদের ছোড়া গোলাবারুদে সিরিয়ার একটি সরকারি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে।

বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে এই দাবিতে শেয়ার হওয়া ভিডিওটি সিরিয়ার ২০২০ সালের
২০২১ সালে একই ভিডিওর তথ্য যাচাই করেছিলাম আমরা। তখন এই ভিডিওটি ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর সময়েও ছড়িয়ে ছিল। তামিলনাড়ুর কুন্নুরের কাছে একটি জঙ্গলে গতকাল MI-17 হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, ওনার স্ত্রী ও আরো ১১ জনের। এই আবহে জেনারেল বিপিন রাওয়াতের দুর্ঘটনার ভিডিও বলে সিরিয়ার এই ভিডিওটি ছড়িয়েছিলো।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২০ সালের সিরিয়ার ভিডিও।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।