Fact Check
ইস্টবেঙ্গল – মোহনবাগান ডুরান্ড কাপের আবহে ছোট বাচ্চার মুখে আঘাত লাগার ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল
Claim:
ইস্টবেঙ্গল – মোহনবাগান ডুরান্ড কাপের পর মোহনবাগান সমর্থকদের হাতে মার্ খেয়েছে এই ছোট্ট ছেলেটি।

Fact:
ইস্টবেঙ্গল – মোহনবাগান ডুরান্ড কাপের আবহে ছোট বাচ্চার মুখে আঘাত লাগার ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে এই মরসুমের ডুরান্ড কাপ জিতে মোহনবাগান সমর্থকদের হাতে আহত হয়েছে এই বাচ্চাটি। বাচ্চাটির চোখের একদিকে কেটে গিয়ে ক্ষত হয়েছে।
কিন্তু এই দাবিটি ভুল। বাচ্চাটির মুখে খবর কারণ ইস্টবেঙ্গল – মোহনবাগান ডুরান্ড কাপ সম্পর্কিত নয়। ভাইরাল ছবিতে সুজয় ভৌমিক নামটি এবং সময় ৯.৫৯মিনিট দেখি। ফেসবুকে খোঁজার পর আমরা বেশকিছু পোস্ট ও ভিডিও পাই।
সমিত ঘোষ লিখেছেন যে বাচ্চাটার ছবিকে ঘিরে এই দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। বাচ্চাটি সুজয় ভৌমিকের ছেলে, যে ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলার দিন সকালেই নিজের বাড়ির সিমেন্টের মেঝেতে পরে যায়, ফলে তার মুখ কেটে গিয়ে ক্ষত হয়।
এই পোস্ট থেকে আমরা সুজয় ভৌমিকের ফেসবুক প্রোফাইলের খোঁজ পাই। সুজয় ফেসবুক লাইভের মাধ্যমে ঘটনাটির সত্যতা তুলে ধরেন। তিনি নিজের পরিচয় দিয়ে বলেন তিনি একজন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক। কিন্তু ওনার ছেলের ছবি নিয়ে যে দাবি করা হয়ে সোশ্যাল মিডিয়াতে তা সম্পূর্ণ মিথ্যা কারণ ওনার ছোট্ট ছেলে বাড়িতে খেলতে খেলতে সিমেন্টের মেঝেতে পরে যায়। তাই তার মুখ কেটে যায়। তিনি হোয়াট্সঅ্যাপের্ স্ট্যাটাসে ছবিটি দেন কিন্তু ছবিটির এই ভাবে অসদ্ব্যবহার হবে তা তিনি ভাবতে পারেননি।
তিনি এই ঘটনার পর আইনি সহায়তা নিয়েছেন এবং কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টর মাধ্যমে ওনার ছেলের ছবি ভুল প্রয়োগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বাচ্চাটিকে ডাক্তার দেখিয়ে ওষুধ ও মলম দিয়ে তার ক্ষত সারানোর চেষ্টা চলছে।
Result: False
Source
Facebook posts
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।