Fact Check
বাংলাদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে ছড়ালো পুরোনো ও অপ্রাসঙ্গিক কনসার্টের ভিডিও
তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের কোক ষ্টুডিওর স্ট্যাগে ভেঙে পরে এবং সেই আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে একটি কনসার্টের ভিডিও যেখানে দেখা যাচ্ছে মঞ্চে উঠে এক গায়ক লাফাতে শুরু করেছেন এবং এক সময় তিনি মঞ্চ ভেঙে নিচে ঢুকে যান। ভিডিওটিকে শেয়ার করে দাবি করা হয়েছে ‘কোক স্টুডিও’র স্টেজ ভাঙ্গা পারফরম্যান্স’।
এখানে দেখা যেতে পারে ফেসবুকে শেয়ার হওয়া এই ভিডিওটির কিছু পোস্ট –


এই বছর বাংলাদেশে কোক ষ্টুডিওর উদ্বোধন করে কোকাকোলা ও বাংলাদেশ সরকার। মূলত পাকিস্তানে প্রথম এই ফিউশন সংগীত পরিবেশনের অনুষ্ঠানটি শুরু হলেও ভারতেও নানা ভাষী সংগীত শিল্পীদের নিয়েও কিছু সিজন করে কোক ষ্টুডিও। এরপর জনপ্রিয়তা পাওয়ার পর বাংলাদেশে এই বছর শুরু হয় এই ফিউশন সঙ্গীতের মেলা যার নাম ‘ কোক ষ্টুডিও বাংলা’ (Coke Studio Bangla) . এদের ফেসবুক পেজে আমরা খুঁজে পাই কিছু পোস্ট যেখানে বলা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে Coke Studio Live Concert শুরু হতে বিলম্ব হচ্ছে। শ্রোতা ও অনুগামীদের ধৈর্য ধরে পাশের থাকারও অনুরোধ করা হয়েছে।
Fact check / Verification
বাংলাদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সাম্প্রতিক কালের না পুরোনো জানার জন্য আমরা ভিডিওটিকে InVid টুলের দ্বারা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে অনুসন্ধান শুরু করি। Yandex এ খোঁজার পর আমরা DjuP নামের ফেসবুক পেজ ও unknowndutch নামের ইনস্টাগ্রাম পেজের লিংক পাই।

ইনস্টাগ্রামে unknowndutch নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটিকে ২০১৮ সালের ১৯শে জুলাই আপলোড করা হয়েছে। যদিও এর সাথে কোনো কিছু লেখা হয়নি।

এরপর আমরা DjuP নামের ফেসবুকের ভিওটিকে দেখি। একই ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি কনসার্টে মঞ্চের উপর উঠে শ্রোতাদের সামনে গানের তালে তালে নাচতে নাচতে হটাৎ স্টেজ ভেঙে পরে যান গায়কটি। ভিওটিকে এখানে আপলোড করা হয়েছে ২০শে জুলাই ২০১৮ সালে।

বাংলাদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে ভাইরাল ভিডিওটি ২০১৮ সালের
গুগলে খোঁজার পর আমরা DjuP এর একটি ওয়েবসাইট পাই। ফরাসি ভাষার এই ওয়েবসাইটে বলা হয়েছে DjuP র দ্বারা আপনি নিজের পছন্দ মতো স্থানে DJ কনসার্ট বুক করতে পারবেন। এই DjuPদের নিজস্ব DJ রয়েছেন যাদের আপনি বুক করলে তারা তাদের যাবতীয় সঙ্গীতের সরঞ্জাম নিয়ে আপনার নির্ধারিত স্থানে পৌঁছে যাবে। যদিও আমরা জানতে পারিনি যে এই কনসার্টটি কোন শহরের ও গায়ককে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলদেশের কোক ষ্টুডিওর স্টেজ ভেঙে যাওয়ার আবহে ফেসবুকে একটি কনসার্টের ভিডিও ছড়িয়েছে যা এই ঘটনার নামে বহু ফেসবুক ব্যবহারকারী আপলোড করেছে, যদিও এই ভিডিওটি অপ্রাসঙ্গিক ও ২০১৮ সালের।
Result: False context / False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।