Fact Check
বিজেপিতে যোগদান করেননি শুভেন্দু অধিকারী, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো পরিবর্তিত ছবি
তৃণমূলের অভিজ্ঞ রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর পরিবহন, সেচ ও জনসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে পদত্যাগ করার পর তিনি তৃণমূলে থাকবেন না গেরুয়া শিবিরে যোগদান করেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে শুভেন্দুর একটি ছবি যেখানে তাকে বিজেপি প্রধান জে পি নাড্ডার থেকে ফুলের স্তবক নিতে দেখা যাচ্ছে এবং গলায় বিজেপির উত্তরীয়।

Fact check / Verification
শুভেন্দু অধিকারী ও জে পি নাড্ডার যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে এডিট করা। আসল ছবিতে শুভেন্দুর স্থানে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। করোনার লোকডাউন শুরু হওয়ার অনেক আগে ১১ মার্চে কংগ্রেসের অন্যতম বিখ্যাত সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে যোগদান করে বিজেপিতে। এই যোগদানের অনুষ্ঠানে জে পি নাড্ডার হাত থেকে ফুলের স্তবক নিচ্ছেন। এই ছবিকেই সম্পাদিত করে ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে।



Conclusion
শুভেন্দু অধিকারীর ছবিকে সম্পাদনা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের ছবিতে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হলো।
Result – Fabricated content
Our sources
ANI tweet – https://twitter.com/ANI/status/1237672435094147072
Hindustan Times –https://www.hindustantimes.com/india-news/scindia-quits-congress-sidelining-and-unkept-promises-likely-triggers/story-xDHyqu3XYDsViBkTFDbnrK.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।