Fact Check
Fact Check: কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে ? ভাইরাল ভিডিওর সত্যতা জানুন
Claim: কর্ণাটক নির্বাচনে হেরে যাবে জেনে এক বিজেপির নেতা ইভিএম চুরি করে নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন
Fact: এই দাবিটি ভুল, ফিল্ডে থাকা নির্বাচন আধিকারিকের গাড়ি থেকে কর্ণাটকের গ্রামের বাসিন্দারা ভোট গণনা যন্ত্র গুলোকে বের করে নষ্ট করে দেয়
কর্ণাটকের বিধানসভা নির্বাচন মিটতে না মিটতেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে – কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে। বিজেপি এখানে হেরে যাবে জেনেই নাকি এই কান্ডটি ঘটিয়েছেন জনৈক বিজেপি নেতা। গাড়িতে করে ভোট গণনার যন্ত্রগুলোকে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা গাড়ি আটকে মেশিনগুলোকে বের করে এনে তা নষ্ট করে দেয়।


ফেসবুকের সাথে সাথে টুইটারেও অনেকেই এই ভিডিওটিকে একই দাবি সমেত টুইট করেছে।
Fact check / Verification
কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে এই দাবিটির সত্যতা যাচাই করার সময় আমরা গুগল ‘EVM Karnataka Election’ কথাটি লিখে খোঁজার পর কিছু মিডিয়া রিপোর্ট পাই। Dainik Bhaskar ও News18 Debate & Interview এর লিংক পাই।

দৈনিক ভাস্করের গতকালের রিপোর্টে বলা হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচন চলাকালীন তিনটি স্থানে গন্ডগোলের সূচনা হয়। বিজেপি নেতার গাড়ি থেকে পাওয়া গিয়েছে ইভিএম এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কর্ণাটকের বিজয়পুরা জেলার। রিপোর্টেও ভিডিওটির কিছু অংশ তুলে ধরা হয়েছে যার সাথে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য আমরা খুঁজে পেয়েছি। বিজয়পুরা তালুকের বাসাভার বাগাবাদিতে আচমকাই নির্বাচন ডিউটিতে থাকা আধিকারিকদের গাড়ি আক্রমণ করে স্থানীয় বাসিন্দারা, গাড়ি থেকে EVM মেশিন, VVPAT মেশিন বের করে এনে তা ভেঙে ফেলা হয়।
News ১৮ এর ভিডিওতেও আমরা এই হামলার ভিডিও পাই। শুধু EVM নয়, ডিউটিতে থাকা আধিকারিকদের গাড়ির উপরেও হামলা হয়।
টুইটারে খোঁজার পর আমরা কর্ণাটক নির্বাচন আধিকারিকের টুইট পাই। ১০ই মের এই টুইটে বলা হয়েছে মাসাবিনালা গ্রামের বাসাভার বাগাবাদিতে সেক্টর আধিকারিকদের গাড়ির উপর হামলা হয়, দুটি কন্ট্রোল ইউনিট, ৩টি VVPAT মেশিন ও ২টি ব্যালট ইউনিট নষ্ট করা হয়েছে। আধিকারিকদের সাথেও দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ২৩জন আটক করা হয়েছে।
অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে এই দাবিতে যে ভিডিও শেয়ার করা হয়েছে তা বিভ্রান্তিকর।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে এই দাবিটি ভুল। কর্ণাটক নির্বাচনের সেক্টর আধিকারিকদের গাড়ি থেকে ভোট গণনা যন্ত্র, VVPAT যন্ত্র বের করে নষ্ট করে দেওয়া হয়েছে।
Result: False
Our Sources
News18 Debate & Interview YouTube Video
Dainik Bhaskar report 10 May 2023
Chief Electoral Officer, Karnataka tweet from 10 May 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।