Friday, February 20, 2026

Fact Check

Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আগে মমতা-নীতিশ বৈঠক? না, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো পুরনো ছবি

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
Jun 8, 2024
banner_image

Claim

I.N.D.I জোটে যোগদানের জন্য দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতিশ কুমার। (আর্কাইভ লিঙ্ক)

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২৩ সালের ২২ জুন একই ছবি ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল NDTV। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, বিহরে বিরোধী দলের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

ওই সময় খবরটি প্রকাশিত হয়েছিল, Indian Express, India Today-সহ আরও অন্যান্য সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ২২ জুন নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়ে ওই সাক্ষাতের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

অতএব, এখন স্পষ্ট যে মমতা-নীতিশের সাক্ষাতের ছবিটি সাম্প্রতিক নয়, বরং পুরনো।

Result: Missing Context

Source
News by NDTV, dated June 22, 2023
News by Indian Express, dated June 22, 2023
News by India Today, dated June 22, 2023
Post by Mamata Banerjee, dated June 22, 2023

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage