Fact Check
মুর্শিদাবাদে আজানের দশ মিনিট আগে থেকে ৫০ মিনিট হিন্দুদের মন্দিরে পূজা-অর্চনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি, ভুয়ো তথ্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
ফেসবুকে গতকাল একটি পোস্ট ভাইরাল ও সমালোচিত হচ্ছে। পোস্টে বলা হয়েছে মুর্শিদাবাদে মসজিদের আজানের ১০ মিনিট আগে থেকে ৫০ মিনিট পর্যন্ত আশপাশের সমস্ত হিন্দু মন্দিরে কাসর ঘন্টা বাজানোর উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। শ্বেতা সাহা নামের ফেসবুকের প্রোফাইল থেকে গতকাল এই পোস্টটি করা হয়েছিল এবং প্রায় সাড়ে নয়শোর মতো লাইক পেয়েছে এই পোস্টটি।


Fact check / Verification
মুর্শিদাবাদে আজান শুরু হওয়ার আগে হিন্দু মন্দিরে কোনো পূজা-অর্চনা হবে না এই ধরণের কোনো নিয়ম বা নিষেধাজ্ঞা আনা হয়নি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গুজব। এই পোস্টটি দেখার পর আমরা গুগল সার্চ করা শুরু করি নিশ্চিত হওয়ার জন্য যে সত্যিই এই ধরণের কোনো নিয়ম জারি করা হয়েছে কিনা। কিন্তু গুগলে এই দাবিকে সত্যি প্রমাণিত করার মতো কোনো তথ্যই আমরা পাইনি। ফেসবুকে কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর মুর্শিদাবাদের পুলিশের ফেসবুকের একটি পোস্ট পাই যেখানে এই বার্তাটিকে ভুঁয়ো বার্তা বলা হয়েছে।

মুর্শিদাবাদের পুলিশের ফেসবুক পোস্ট অনুসারে ইচ্ছাকৃত ভাবে ফেক প্রোফাইল তৈরী করে অশান্তি ও বিশৃঙ্খলা উৎপন্ন করার জন্য এই ধরণের গুজব ছড়াচ্ছে। যে বা যারা এই ধরণের কাজে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। যাচাই না করে এই ধরণের ভিত্তিহীন বার্তার দিকে কান না দেওয়াই উচিত বলে জানানো হয়েছে মুর্শিদাবাদের পুলিশের তরফ থেকে।
Conclusion
মুর্শিদাবাদের মসজিদ ও মন্দিরের প্রার্থনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি ভাইরাল হয়েছে তা গুজব ছাড়া আর কিছুই নয়। মুর্শিদাবাদের পুলিশের তরফ থেকে এর সত্যতা যাচাই করে বলেছে যে মসজিদে আজান শুরু হওয়ার ১০ মিনিট আগে থেকে ৫০ মিনিট হিন্দু মন্দিরে কোনো ধরণের পুজো,ধুপ-ধুনো দিয়ে আরতি করা চলবে না – এই ধরণের কোনো নিয়ম চালু হয়নি।
Result – Fake
Our sources
Murshidabad Police official Facebook post – https://www.facebook.com/Murshidabadpolice/photos/a.1206756692713668/3265852983470685/?type=3&theater
Facebook page post –https://www.facebook.com/1murshidabad/posts/1571376709711801
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।