Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
সীতারাম ইয়েচুরি তৃণমূলকে সাথে নিয়েই রাজ্যের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন এবং এই খবরটি প্রকাশিত হয়েছে গণশক্তি খবরের কাগজে।

Fact
গণশক্তির সম্পাদিত খবরের কাগজের ছবি ছড়ালো ফেসবুকে। যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে ‘তৃণমূলকে সাথে নিয়েই চলবে তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই’.শিরোনামটি পড়ে বোঝা যাচ্ছে এখানে গোজামিল রয়েছে।
সত্যতা জানার জন্য আমরা গুগলে ‘তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই’ কথাটি লিখে খোঁজার পর গণশক্তি ও টিভি৯ বাংলার রিপোর্ট পাই। ২৭শে জুনের গণশক্তির কাগজে যে শিরোনামটি রয়েছে সেটি – ‘তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তীব্র লড়াই চলছে দ্বিধাহীন জানালেন ইয়েচুরি’ . ভাইরাল খবরের শিরোনামের সাথে এর কোনো মিল নেই।

মূলত ২৩শে জুন কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরের সকল রাজনৈতিক দলের প্রধানরা একত্রিত হয়েছিলেন। একই স্থানে তৃণমূল ও সিপিআই(এম) এর উপস্থিতি সকলের মনে প্রশ্ন তুললেও সীতারাম ইয়েচুরি পরিষ্কার করে দেন যে বিজেপির বিরুদ্ধে একজোট হলেও রাজ্যে তৃণমূলের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে সরব থাকে বামপন্থিরা।
অর্থাৎ সীতারাম ইয়েচুরি তৃণমূলকে সাথে নিয়েই রাজ্যের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন এবং গণশক্তিতে ছাপা এই খবরের কাগজের ছবিটি এডিট করা। আসল কাগজে এই ধরণের কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
Our Sources
Ganasakti Newspaper, 27 June 2023
CPI(M) WEST BENGAL tweet, 27 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
July 2, 2024
Tanujit Das
June 30, 2024
Tanujit Das
June 29, 2024