Fact Check
বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ফোয়ারার নামে ছড়ালো আজমের শরীফ দরগার ছবি
ফেসবুকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ফোয়ারার নামে একটি ছোট স্তম্ভের ছবি ভাইরাল হয়েছে। এই ফোয়ারাকে কেন্দ্র করে দাবি করা হয়েছে ‘#জ্ঞানব্যাপী মসজিদে ওযু করার জায়গা পাওয়া একটি মুঘল আমলে তৈরী ঝর্ণার মতো ফোয়ারা কে শিবলিঙ্গ বলে, DM কে জায়গা সিল করার নির্দেশ দিয়েছে বারাণসী আদালত। মসজিদ দখলের প্রস্তুতি। আমাদের নিরবতা ভয়ংকর প্রমাণিত হবে’. সাদা পাথরের এই ফোয়ারার গা থেকে জল বেরিয়ে আসে এবং সেটি রাখা রয়েছে মসজিদের ভেতর একটি বাধাই করা জলাশয়ের মাঝে। একই দৃশ্যও আমরা বড় বড় মসজিদে দেখে থাকি। এই জলাশয়ের পাশে বসে মসজিদে আসা ব্যক্তিরা জল দিয়ে হাত মুখ পরিষ্কার করেন ।


গতকাল থেকে সংবাদমাধ্যম মুখরিত হয়ে আছে উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের অভ্যন্তরে পাওয়া শিবলিঙ্গ ও মন্দিরের ধ্বংসাবশেষের খবর নিয়ে। ২০২১ সালে ওই মসজিদে হিন্দু মন্দিরের অস্তিত্ব দেখতে পেয়ে পুজো করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন পাঁচজন মহিলা। মামলাকারী হিন্দুত্বপক্ষের দাবি মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় কাশীধামের শিব মন্দিরের কিছু অংশ ভেঙে গড়ে তোলা হয়েছিল মসজিদ। গতকাল সমীক্ষকের দল পৌঁছন জ্ঞানবাপীতে এবং পরীক্ষা চালিয়ে মন্দিরের অস্তিত্ব পেয়েছে। আরো জানা গিয়েছে মসজিদের ভেতর রয়েছে একটি শিবলিঙ্গ যা একটি পুকুরের মধ্যে দেখা গিয়েছে।
Fact check / Verification
বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ফোয়ারার নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। এই পর্যায়ে ‘ANW FASTFOOD’ লেখাটি আসে এবং এর সাথে আমরা Gettyimages এর একটি লিংক পাই। এখানে এই ফোয়ারার ছবিটি রয়েছে এবং বলা হয়েছে এটি জ্ঞানবাপী নয়, রাজস্থানের আজমের শরীফ দরগার ফোয়ারা।
জ্ঞানবাপীর ভেতর মন্দিরের অংশ রয়েছে এবং এটি শিবলিঙ্গও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন হিন্দুত্ববাদী পক্ষের আইনজবী হরিশঙ্কর জৈন। তাদের মতে যে জলাশয়ে হাত মুখ ধোয়া হয় সেখানের একটি পুকুরে মিলেছে শিবলিঙ্গের অস্তিত্ব , যা সামনে আসার পরেই মন্দিরের চত্বর সিল করে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই দাবি মানতে নারাজ মুসলিম পক্ষ। তাদের দাবি এমন কোনো কিছুই থাকতে পারেনা শতাব্দী প্রাচীন এই জ্ঞানবাপী মসজিদের ভেতর।
বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ফোয়ারার নামে ছড়ালো আজমের শরীফ দরগার ফোয়ারার ছবি
Gettyimages ছাড়াও আমরা একই ছবি Alamy থেকেও পাই। প্রার্থনা করার আগে হাত মুখ ধোয়ার এই ছবিটি তোলা হয়েছিল ২০১৬ সালের ৭ই সেপ্টেম্বর মাসে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ফোয়ারার নামে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে আজমের শরীফ দরগার ফোয়ারার ছবি। এই ছবিটির সাথে বর্তমানের জ্ঞানবাপী মসজিদের ভেতর মন্দিরের অস্তিত্ব পাওয়ার কোনো সম্পর্ক নেই।
Result: False context/ False
Our sources
Gettyimages – https://www.gettyimages.in/detail/news-photo/ajmer-sharif-dargah-rajasthan-ablution-pool-india-news-photo/929260336?adppopup=true
Alamy.com – https://www.alamy.com/stock-photo-ajmer-sharif-dargah-rajasthan-ablution-pool-india-148170087.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।