Fact Check
হায়দ্রাবাদের বিষ্ণু মন্দির সজ্জার ভিডিও রাম মন্দিরের ভূমি পুজোর প্যান্ডেলের নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো
সোশ্যাল মিডিয়াতে রাম মন্দিরের ভূমি-পুজোকে কেন্দ্র করে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সোনালী আভায় আলোকিত মন্দিরের অন্দরমহলে যতদূর চোখ যায়, শুধু আলো আর আলো। ফুল, আলো দিয়ে বানানো এই সজ্জা এক স্বর্গীয় অনুভূতি দেয়। দাবি করা হচ্ছে এটি রাম মন্দিরের ভূমি-পুজোর জন্য বানানো হয়েছে। ভাইরাল এই ভিডিওর আরো কিছু লিংক আমরা নিচে শেয়ার করলাম।
Fact check / Verification
রাম মন্দিরের ভূমি-পুজোর প্যান্ডেলের নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি বিষ্ণু মূর্তিও দেখা গেছে। ভাইরাল এই ভিডিওটি আদৌও রাম মন্দির সম্পর্কিত কিনা জানার জন্য আমরা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। জানা যায় এটি একটি বিষ্ণু মন্দির হায়দ্রাবাদের রঙ্গনাথস্বামী মন্দিরের ভিডিও।
ভাইকুণ্ডা একাদশী উপলক্ষে সেজে উঠেছিল হায়দ্রাবাদের রঙ্গনাথস্বামী মন্দির। কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করার পর এই একাদশীকে ঘিরে গত কয়েক বছরের ভিডিও আমরা পাই। ২০২০ সালের ৬ই জানুয়ারী HMTV -র একটি ভিডিও পাই। ওই ভিডিওটিতে যে মন্দির দেখানো হয়েছে তা হুবহু ভাইরাল ভিডিওর মন্দিরটি। অর্থাৎ যে মন্দিরটিকে রাম মন্দিরের ভূমি-পুজোর প্যান্ডেল বলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে তা আসলে হায়দ্রাবাদের রঙ্গনাথস্বামীর মন্দির।
Conclusion
৫ই অগাস্ট হতে চলেছে অযোধ্যায় মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাস। এই রাম মন্দিরকে ঘিরে বর্তনামে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা আসলে হায়দ্রাবাদের রঙ্গনাথস্বামী মন্দিরের ভিডিও। ভাইকুণ্ডা একাদশী উপলক্ষ্যে মন্দিরের আরাধ্য দেবতা ও মন্দিরকে সাজানোর ভিডিও রাম মন্দিরের ভূমি -পূজার প্যান্ডেলের নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Result : Misleading
Our sources:
HMTV YouTube video– https://www.youtube.com/watch?v=LpnK9q8TH2I
Telengana Tourist Badri YouTube video– https://www.youtube.com/watch?v=0FhiRcAQIPA
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।