Fact Check
দৃষ্টিহীন মুসলিম দম্পতিকে জোরকরে জয় শ্রী রাম বলানোর পুরোনো ভিডিও রাম মন্দিরের আবহে পুনরায় ভাইরাল
৫ই অগাস্ট রাম মন্দিরের শিলান্যাসের পর থেকে রাম মন্দির, হিন্দু ধর্মকে কেডির করে কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেমনই একটি ভিডিও যেখানে এক দম্পতিকে কিছু লোকের জোর করে জয় শ্রী রাম বোলানোর ভিডিও ভাইরাল হয়েছে। দম্পতিদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা মুসলিম সম্প্রদায়ের এবং দৃষ্টিহীন। যারা ভিডিওটি বানিয়েছে তারাই জোর করে জয় শ্রী রাম ও মা তারা র নাম উচ্চারণের জন্য। হাতে একটি গেরুয়া পতাকা ধরিয়ে তাদের রীতিমতো জোর করা হয় জয় শ্রী রাম নাম নেওয়ার জন্য।
Fact check / Verification
ভাইরাল ভিডিও যেখানে দৃষ্টিহীন মুসলিম দম্পতিদের জোর করা হয়ে রাম নাম করার জন্য, ভিডিওটি পশ্চিমবঙ্গের কিন্তু এটি এখনকার ভিডিও নয়। ভিডিওটি শোনার পর আমরা নিশ্চিত হই যে ভিডিওটি বাংলার। এরপর জানার দরকার ছিল এটি কোথাকার ও কবেকার।
কীওয়ার্ড দ্বারা সার্চ করার পর জানতে পারি এটি অন্ডালের ভিডিও। TimesNow, The Indian Express, DNA, ও Siasat এর রিপোর্ট অনুযায়ী ৬৭ বছরের আবুল বাশার ও ওনার স্ত্রী বছর ৬১এর বেদানা বিবিকে জোরকরে জয় শ্রী রাম, মা তারার নাম নিতে বলা হয়। ২০১৮ সালে পশ্চিম বর্ধমানের অন্ডালে জোর করা হয় দৃষ্টিহীন আবুল বাশার ও স্ত্রী বেদানা বিবিকে হিন্দু দেব-দেবীর নাম উচ্চারণ করার জন্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেও, নিপীড়িতদের কেউই পুলিশে রিপোর্ট করেননি।

অযোধ্যার রাম মন্দির শিলান্যাসের পর থেকে ভাইরাল এই ভিডিওটি ২০১৮ সালের যা পুনরায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের অন্ডালে ২০১৮ সালে অন্ধ মুসলিম দম্পতিকে জোরকরে জয় শ্রী রাম ও মা তারার নাম নিতে বলা হয়। যদিও এই নিয়ে কোনো থানা-পুলিশ হয়নি।
Result: Misleading
Our sources
TimesNow news – https://www.timesnownews.com/mirror-now/crime/article/assault-forced-blind-muslim-couple-chant-jai-shri-ram-west-bengal/213158
The Indian express news – https://indianexpress.com/article/india/ram-navami-violence-near-clash-zone-blind-muslim-couple-made-to-chant-jai-shri-ram-west-bengal-mamata-banerjee-5119937/
Siasat news – https://archive.siasat.com/news/hindutva-goons-forced-blind-beggar-couple-chant-jai-shri-ram-1335884/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।