Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
নতুন বছরের আগে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বন্দে ভারতের যাত্রা এবং এই আবহে ফেসবুকে দাবি করা হয়েছে – হাওড়া-এনজিপি রুটে বন্দে ভারতের চালক ছিলেন নদীয়ার শুভেন্দু বড়াই। ফেসবুকে বেশ কিছু পোস্ট ছড়িয়েছে এই দাবি সমেত যেখানে দেখা যাচ্ছে নীল পোশাকে শুভেন্দুকে হাসি মুখে বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আছে। ওনার এই ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছে রাজ্যের প্রথম বন্দে ভারত ট্রেন চালিয়ে নজির গড়লেন নদীয়ার শুভেন্দু।



হাওড়া-এনজিপি রুটে বন্দে ভারতের চালক ছিলেন নদীয়ার শুভেন্দু, এই দাবিটি ভুল। গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা Hindustan Times এর রিপোর্ট পাই। ৩১শে ডিসেম্বরের এই রিপোর্টে বলা হয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের বন্দে ভারত চলা শুরু হয়। প্রধানমন্ত্রীর মা পরলোক গমন করার জন্য ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। দিন স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। রাজ্যের এই বিশেষ দিনে বন্দে ভারতের সাথে ছবি তোলেন লোকপাইলট বা মালগাড়ি চালক নদিয়ার শুভেন্দু। ওনার এই ছবিটি ভাইরাল হওয়ার পর তিনি জানান তিনি বন্দে ভারত চালাননি, তিনি লোকপাইলট মাত্র। ওনাকে না জিজ্ঞেস করেই ওনার এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এই রিপোর্টটি ছাড়াও আমরা আকাশবাণী ও নিউজ১৮ বাংলার ফেসবুক ভিডিও পাই। ৩০শে ডিসেম্বরের এই ভিডিওতে বলা হয়েছে বঙ্গের প্রথম বন্দে ভারতের চালক অনিল কুমার। একটি সাক্ষাৎকারে অনিল বাবু জানিয়েছেন বাংলার প্রথম বন্দে ভারতের চালক হতে পেরে তিনি গর্বিত। প্রধানমন্ত্রীর স্বপ্ন, দেশবাসীকে দেওয়া এই দ্রুততম ট্রেন বন্দে ভারত তিনি হাওড়া থেকে মালদা পর্যন্ত চালিয়ে নিয়ে যাবেন। তিনি আরো বলেন পরের প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলে যেতে চান, নিজের কাজের প্রতি সৎ ও পরিশ্রমী থাকলে সুবর্ণ সুযোগ অবশ্যই আসবে।

নিউজ১৮ বাংলার রিপোর্টে বলা হয়েছে বর্ধমানের নাম আরো উজ্জ্বল হলো অনিল কুমারের জন্য। পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারতের চালকের আসনে স্বামীকে দেখে খুশি হয়েছেন সুনিতা কুমারী। দিন বন্দে ভারতের হাওড়া-এনজিপি ট্রেনটি বর্ধমানে আসার পর স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন অনিল কুমারের স্ত্রী সুনিতা দেবীও। তিনি জানিয়েছেন বন্দে ভারতের মতো এমন একটি গতি সম্পন্ন ট্রেনের চালকের আসনে নিজের স্বামীকে দেখে তিনি গর্বিত। স্টেশনে স্বামীর উদ্দেশ্যে উপস্থিত ছিলেন। দুজনের মধ্যে কথা না হলেও অনিল কুমারও স্ত্রীকে দেখে হাত নাড়েন।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হাওড়া-এনজিপি রুটে বন্দে ভারতের চালক ছিলেন নদীয়ার শুভেন্দু ফেসবুকে ভাইরাল এই দাবিটি ভুল। যার ছবি ভাইরাল হয়েছে তিনি মালগাড়ির চালক। বঙ্গের প্রথম চালক ছিলেন বর্ধমানের অনিল কুমার।
Our Sources
News18 Bangla‘s report of 30 Dec 2022
Akashvani Sangbad Kolkata video of 30 Dec 2022
Hindustan Times report of 30 Dec 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
July 2, 2024
Tanujit Das
June 29, 2024
Tanujit Das
June 27, 2024