Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
এই প্রথম, ১৭ বছর পর লিও মেসি ইংরেজিতে সাংবাদিকদের সাথে বৈঠক সারলেন।

Fact
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি জগৎ বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে ইন্টার মিয়ামি সিএফের সাংবাদিক বৈঠকে ইংরেজিতে কথা বলতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে বলা হয়েছে জীবনে প্রথমবার প্রায়, ১৭ বছর পর মেসি স্প্যানিশ না বলে ইংরেজিতে কথা বলেছেন।
দাবিটির সত্যতা জানার জন্য আমরা মেসির পেছনে ব্যাকড্রপে Inter Miami CF Conference কথাটি লিখে গুগলে সার্চ করি। ইংল্যান্ডের অন্যতম নামজাদা ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহামের দল ইন্টার মিয়ামিতে এই বছরের জুলাইয়ে যুক্ত হন মেসি। ফুটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় মেসি ইন্টার মিয়ামিতে যোগদানের পর রাতারাতি ক্লাবটির জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এই ক্লাবের একটি ভিডিওকে ঘিরে দাবি তিনি নাকি সাংবাদিক বৈঠকে ইংরেজিতে কথা বলেছেন।
দেশি স্প্যানিশ ভাষায় কথা বলা মেসি ইন্টার মিয়ামি সিএফের বৈঠকেও একই ভাষায় কথা বলেছেন। গুগলে অনুসন্ধানের পর আমরা Inter Miami CF এর ইউটিউব চ্যানেল থেকে আসল ভিডিওটি পাই। ভাইরাল ভিডিওতে মেসিকে যেমন পোশাকে দেখা যাচ্ছে ঠিক তেমনি পোশাকে এক মাসের আগের ও আসল ভিডিওতে মেসি কথা বলেছেন কিন্তু সেটি স্প্যানিশে।
Goal.com এর ১২ই সেপ্টেম্বরের রিপোর্ট অনুসারে এটি কৃত্তিম বুদ্ধিমত্তা বা AIতে তৈরী। সম্পাদিত ভিডিওতে মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু তার আওয়াজ অন্যান্য মানুষের মতো নয়, বরং যন্ত্রচালিত মনে হচ্ছে।
মেসি যদি ইংরেজিতে কথা বলতে পারতেন তাহলে কেমন শোনাতো তা দেখানো হয়েছে এই ভিডিওতে । আর সেই ভিডিওটি ভুল দাবি সমেত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। জানিয়ে রাখি শুধু মেসি নয়, ব্রাজিলের নেইমার, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডোও নিজের মাতৃভাষায় বেশির ভাগ সময় কথা বলেন।
Sources
Inter Miyami CF YouTube video
Report published by Goal.com, 12 Sept 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Runjay Kumar
March 19, 2024
Tanujit Das
March 23, 2024
Paromita Das
February 22, 2024