Fact Check
দীপাবলিতে ফেসবুকে পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
ফেসবুকে দীপাবলির আগে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ছবিটি দীপাবলির আগে মহাকাশ থেকে আমাদের ভারতের ছবি।
ভাইরাল ছবিতে আলোকোজ্জ্বল ভারতের মানচিত্র দেখা যাচ্ছে। ছবিটিকে ফেসবুকে অনেকেই শেয়ার করেছে এই মনে করে যে এটি দীপাবলির উৎসবের সময়য়ের ছবি।



Fact check / Verification
দীপাবলির আগে মহাকাশ থেকে আমাদের ভারতের ছবি এই দাবিতে ফেসবুকে আলোকোজ্জ্বল ভারতের মানচিত্রের যে ছবিটি ভাইরাল হয়েছে তা দীপাবলি সম্পর্কিত নয়।
ভাইরাল ছবিটির Yandex এ রিভার্স ইমেজ করার পর আমরা Shutterstock এর লিঙ্ক পাই যেখানে এই ধরণের কিছু ছবি রয়েছে। এখানেই আমরা আলোকোজ্জ্বল ভারতের মানচিত্রের ছবিটি পাই। ছবিটির সাথে লেখা রয়েছে 3D Rendering Earth Night Asia, এখানে কোথায় বলা হয়নি এটি দীপাবলির সময়ের তোলা হয়েছে। এখানে আমরা ভারতের ও অন্যান্য দেশের কিছু ছবি দেখি। আলোকিত ভারতের ছবিগুলো ভিন্ন ভিন্ন কোণ থেকে তোলা হয়েছে। কিন্তু এখানে কোথাও বলা হয়নি এই ছবিটি কোন বছর তোলা হয়েছিল।
ফেসবুকে দীপাবলির আগে মহাকাশ থেকে আমাদের ভারতের ছবি এই দাবিতে পুরোনো ছবি ছড়ালো
এই একই ছবি ২০২০ সালেও ভাইরাল হয়েছিল। কীওয়ার্ড দ্বারা খোঁজার সময় আমরা OdishaBytes এর ৬ই এপ্রিল ২০২০ সালের একটি রিপোর্ট পাই। একই ছবি সেই সময় ভাইরাল হয়েছে এবং দাবি করা হয়েছিল ৯টার সময় ৯মিনিটের জন্য প্রদীপের শিখায় আলোকিত ভারতের ছবি প্রকাশ করলো NASA . অর্থাৎ এই একই ছবি ২০২০ সালেও ভাইরাল হয়েছিল।

করোনা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫ই এপ্রিল রাত ৯টার সময় ৯ মিনিটের জন্য বাড়িরই সমস্ত এল নিভিয়ে প্রদীপ, মোমবাতি জ্বালানোর আহ্বান করেছিলেন। এর মাধ্যমে তিনি অচেনা ভাইরাসের আক্রমণের সময় ভারতবাসীদের একত্রিত থাকার কথা বলেন।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে দীপাবলির আগে মহাকাশ থেকে আমাদের ভারতের ছবি এই দাবিতে 3D Rendering Earth Night Asia ছবি ছড়িয়েছে। যদিও আমরা জানতে পারিনি এই ছবিটি আসলে কোন বছরে তোলা হয়েছে। তবে এই বিষয়টি নিশ্চিত যে এটি দীপাবলির সময়ের নয়।
Result: Missing Context
Our Sources
Shutterstock
Odisha Bytes report on 6th April 2020
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।