Fact Check
শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে? পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
( প্রতিবেদনটি Newschecker Hindi তে প্রকাশিত হয়েছিল)
পাঠান ছবি সম্প্রতি রিলিজ করেছে এবং সেই আবহে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে। এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে মুকেশ আম্বানি ও তার পরিবারের সকলে মিলে বাদশা খানের সাথে মোবাইলে নিজস্বী তুলতে দেখা যাচ্ছে।


Fact check/ Verification
শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে এই দাবি সমেত ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর জানতে পারি ছবিটি অনেক পুরোনো এবং বর্তমানে সেটি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
রিভার্স ইমেজ করার পর Financial Express এর ২০১৫ সালের একটি রিপোর্ট পাই। ২০১৫ সালের ২৮শে সেপ্টেম্বর মাসে রিলায়েন্স 4G লঞ্চ হয়েছিল। সেই মঞ্চে মুকেশ আম্বানির সাথে উপস্থিত ছিলেন কিং খান। এই মঞ্চে ছিলেন বিখ্যাত সুরকার এ আর রেহমান। এই মঞ্চে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি,ওনার তিন ছেলে মেয়ে এবং এ আর রেহমানের সাথে সেলফি তোলেন শাহরুখ। সেই ছবি মিডিয়াতে প্রকাশিত হয়েছিল। এই রিপোর্টে আমরা শাহরুখের অন্যান্য ছবির সাথে ভাইরাল ছবিটিও পাই।

গুগলে খোঁজার পর আমরা আরো বেশকিছু টুইটারের পোস্ট পাই যেখানে এই সেলফির ছবি বেশকিছু সাংবাদিক শেয়ার করেছিলেন।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে এই দাবিতে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৫ সালের ২৮শে সেপ্টেম্বর মাসে রিলিয়ান্সের 4G লঞ্চ অনুষ্ঠানের।
Result: False
Our Sources
Report of Financial Express 28th Sept 2015
Tweet of Hindustan Times 28th Sept 2015
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।