Fact Check
ইউক্রেনে হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিওটি আসলে আমেরিকার
(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে )
Claim
ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার ভেঙে পড়ার দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Fact
ইউক্রেনে হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিওটির সত্যতা উদ্ঘাটনের জন্য আমরা ভিডিওটির কিফ্রেম রিভার্স ইমেজ করি এবং এই পর্যায়ে আমরা একটি ইউটিউব ভিডিওর লিংক পাই। ২০২২ সালের ২৬শে মার্চে ইউটিউবে WFAA চ্যানেল থেকে এই ভিডিওটিকে আপলোড করা হয়।

ভিডিওটির শীর্ষকে লেখা রয়েছে ‘মোবাইল ফোনে ধরা রোলেটে হেলিকপ্টার ভেঙে পড়ার দৃশ্য।’ ভিডিওটির সম্পর্কে বলা হয়েছে – রোলেটে শুক্রবার একটি কোপার দুর্ঘটনা ঘটে যেখানে চালক সহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে ডালাসের উত্তরপূর্বে ডেক্সহাম রোডের লেকভিউ পার্ক রোডের কাছে একটি অফিসপাড়ার খোলা জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রোলেট ডালাসের উত্তপূর্ব দিকে অবস্থিত।
এই সূত্র ধরে এগিয়ে যাওয়ার পর কীওয়ার্ড যেমন ‘Helicopter crash’ ‘Rowlett’ ব্যবহার করে আমরা FOX 4 Dallas- Forth Worth নামের ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ঘটনাটির ভিডিও পাই। ২৬শে মার্চ ২০২২ সালের এই ভিডিওতে হেলিকপ্টার ভেঙে পড়ার কিছু দৃশ্য দেখা যাচ্ছে যার সাথে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে। রোলেটে চোপারটি ভেঙে পড়ার আগের মুহূর্তে আগুন ধরে যায় এবং চালকের সাথে থাকে অন্য ব্যক্তিরও মৃত্যু হয়।

ইউটিউবের ভিডিও ছাড়াও আমরা Daily Mail এর ২৬শে মার্চ ২০২২ সালের রিপোর্টেও আমরা আমেরিকার ডালাসে ঘটে এই দুর্ঘটনার কথা জানতে পারি।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ইউক্রেনে চপার ভেঙে পড়ার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের আমেরিকার ডালাসের। ভিডিওটির সাথে ইউক্রেনের হেলিকপ্টার দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই।
Result: False
Our Sources
YouTube Video By WFAA, Dated March 26, 2022
YouTube Video By FOX 4 Dallas-Fort Worth, Dated March 26, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।