Fact Check
রামদেবের পতঞ্জলি নতুন বীফ বিরিয়ানি মশলা বাজারে এনেছে? ভাইরাল হওয়া ছবির সত্যতা জানুন
Claim
সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপে একটি ছবি এসেছে যেখানে লেখা রয়েছে ‘Ramdev Beef Biriyani Masala’
ছবিটি পাঠিয়ে আমাদের পাঠক জানতে চেয়েছেন এই বিরিয়ানি মশলার প্যাকেটির ছবিটি সত্যি না মিথ্যে।

Fact
রামদেবের পতঞ্জলি নতুন বীফ বিরিয়ানি মশলা বাজারে এনেছে দাবিটির সত্যতা যাচাই করার সময় বিরিয়ানির প্যাকেটির ছবির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা National Beef Biriyani মশলার প্যাকেটের ছবি পাই। রামদেবের বীফ বিরিয়ানি মসলা নামের যে ছবিটি রয়েছে তার এতে সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে ন্যাশনাল বীফ বিরিয়ানি মশলার প্যাকেটের।

অন্যদিকে পতঞ্জলির বীফ বিরিয়ানি মশলার নামে যে ছবিটি আমরা পেয়েছি তাতে Patanjali লেখাটি সঠিক স্থানেও বসানো নেই। আসল বিরিয়ানির প্যাকেটের ছবির সাথে ভাইরাল ছবিটির তুলনা করলে বোঝা যাবে শুধু মাত্র নাম বাদে বাকি সবই এক। পতঞ্জলির বীফ বিরিয়ানি মসলার প্যাকেটের ছবিটি সম্পাদিত করা।

অর্থাৎ দেখা যাচ্ছে রামদেবের পতঞ্জলি নতুন বীফ বিরিয়ানি মশলা বাজারে এনেছে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা জাল। ভাইরাল ছবিটিকে এডিট করা হয়েছে।
Result: Altered Photo/Video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।