Fact Check
লকডাউন চলাকালীন রাস্তায় ফেলে যুবকদের পেছনে পুলিশের লাঠি মারার ভাইরাল ভিডিও পার্ক সার্কাসের নয়, আহমেদাবাদের
টুইটারে একটি ভিডিও কিছু দিন আগে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এই ভিডিওটি কলকাতার পার্ক সার্কাসের। কিছু যুবককে রাতের বেলা ফাঁকা রাস্তায় ফেলে পুলিশের উর্দিধারী এক ব্যক্তি ও তার সাথে অন্য অপর লোকটিকে লাঠি দিয়ে পেটাতে দেখা যাচ্ছে এই ভিডিওতে। দাবি করা হয়েছে কলকাতা পার্ক সার্কাসের এলাকায় এই ভাবে মুসলিমদের উপর কলকাতা পুলিশ লাঠি চালিয়ে শক্তি দেখাচ্ছে। শুধু মাত্র মুসলিম এরিয়াতেই লকডাউনের বিধি নিষেধ চলে।
টুইটারে ভাইরাল ভিডিও :
Fact check / Verification
ভাইরাল এই ভিডিওটিকে Invid টুলের দ্বারা ফ্রেমে ভাগ করে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। রিভার্স ইমেজ সার্চ করার পর আমার যে সব লিংকগুলো পাই তার মধ্যে থেকে কিছু লিংক গুজরাটিতে ছিল। ফেসবুকে গুজরাটি ভাষায় শেয়ার হওয়া এই ভিডিওটির কিছু লিংক আমরা নিচে দিলাম।
ক্যাপশন অনুযায়ী আহমেদাবাদে কিছু যুবককে লকডাউনের মধ্যে রাস্তায় দেখতে পেয়ে শুরু করে লাঠি দিয়ে পেটানো। করোনার বিস্তার রোধের জন্য আনলক ৩.০ তেও আহমেদাবাদে রাতে লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে রাস্তায় অকারণ কোনো লোক বা দল দেখলে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার ও নির্দেশ দেওয়া হয়েছে। গুগলে খোঁজার পর আমরা ভাইরাল এই ভিডিওটি কেন্দ্রিক Divya Bhaskar.com ও Loksatta র লিংক পাই। বলা হচ্ছে আহমেদাবাদের রাত ১০টার পর কারফিউ চলা কালীন এই ১০জন যুবক জন্মদিনের পার্টি করার জন্য রাস্তায় বেরোয়। অকারণ রাস্তায় তাদের দেখে শুরু হয় এই পুলিশদের লাঠি বর্ষণ। যদিও এই বিষয়ের উপর আহমেদাবাদ পুলিশের কোনো বয়ান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
Conclusion
কলকাতার পার সার্কাসের লকডাউন চলাকালীন মুসলিমদের উপর পুলিশের লাঠির অত্যাচারের ভাইরাল ভিডিওটি আসলে গুজরাটের। আহমেদাবাদে রাতে অকারণ এই ১০জন যুবককে ঘুরতে দেখে পুলিশ লাঠি চালায়।
Result: Misleading
Our sources:
DivyaBhaskar.com – https://www.divyabhaskar.co.in/local/gujarat/ahmedabad/news/two-policemen-beat-youths-with-sticks-for-tight-curfew-in-ahmedabad-video-goes-viral-127560101.html
Loksatta YouTube link – https://www.youtube.com/watch?v=KI7CdrD6ASg
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।