Fact Check
Fact Check: পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েননি, ভাইরাল ছবিটির সত্যতা জানুন
Claim:শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রচার করতে গিয়ে ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েছেন
Fact: শুভেন্দু অধিকারীর যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত, আসলে তিনি ‘No Vote To Mamata’ লেখা টি-শার্ট পড়েছিলেন
ফেসবুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তিনি ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েছেন।
দাবি করা হয়েছে শুভেন্দু যতই মমতা ব্যানার্জীর বিরোধিতা করুক, কিন্তু ওনার অজান্তেই ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি তিনি পড়েছেন।

Fact check / Verification
পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েননি, ফেসবুকে ভাইরাল ছবিটি অসম্পূর্ণ।
ভাইরাল ছবিতে আমরা পূর্ব মেদিনীপুর ও ABP আনন্দের লোগো দেখি। এই সূত্র ধরে খোঁজার পর ABP আনন্দের ৮ই এপ্রিলের ভিডিও পাই। পূর্ব মেদিনীপুরের ময়নাতে হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি সভা করেন। সভায় মমতা ব্যানার্জী, তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে উপস্থিত জনতাকে বলেন নির্বাচন কেন্দ্রের বুথ রক্ষায় জনগণের সাহায্য পাওয়া যাবে কিনা। ভিডিওটির ৮মিনিটের মাথায় আমরা দেখি শুভেন্দু সাদা রঙের একটি গেঞ্জি গায়ে দিয়ে আছেন তাতে কমলা রঙে লেখা ‘NO VOTE TO MAMATA’

এবিপির ভিডিও ছাড়াও আমরা Republic বাংলার ভিডিও পাই। বর্ধমানের পর পূর্ব মেদিনীপুরের ময়নাতে শনিবার সভা করেন শুভেন্দু। মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তকমা দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে উদ্দেশ্য করে জনসভায় উপস্থিত শ্রোতাদের বলেন তারা ঠিক মতো বুথ পাহারা দিতে পারবে কিনা। এখানেও আমরা শুভেন্দুকে নো ভোট টু মমতা টি-শার্ট পরে থাকতে দেখেছি।
শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে নয়, বর্ধমানের কার্জন গেটের কাছে কৃষকদের নিয়ে সভা করার সময়েও শুভেন্দু নো ভোট টু মমতা লেখা গেঞ্জিটি পড়েছিলেন।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েছিলেন, দাবিটি সঠিক নয়। তিনি বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের সভায় নো ভোট টু মমতা লেখা গেঞ্জিটি পড়েছিলেন।
Result: False
Our Sources
ABP Ananda video from 8 April 2023
Republic Bangla video from 8 April 2023
Suvendu Adhikari’s Facebook video of 7 April 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।