Tuesday, September 1, 2026

Fact Check

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে আর দেশের প্রধানমন্ত্রী চোদ্দতে? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি

banner_image

শেয়ারচ্যাট থেকে সম্প্রতি একটি পোস্ট আমরা পেয়েছে যেখানে দাবি করা হয়েছে Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে এবং সেই একই তালিকায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে ১৪তে। এর সাথে আরো বলা হয়েছে যেহেতু নরেন্দ্র মোদির থেকে আগে নাম রয়েছে তৃণমূল প্রধান মমতা ব্যানার্জীর তাই বিজেপি দেশের মিডিয়ার কাছে ঠিক এটার উল্টোটা প্রচার করেছে।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 1

ফেসবুক থেকেও আমরা এই দাবি সমেত কিছু পোস্ট পেয়েছি।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 2
Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 3

Fact-check / Verification

সম্প্রতি ভারত করোনা টিকাকরণের সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুসারে ১০০ কোটি ভারতীয় এখন করোনা টিকা আওতা ভুক্ত হয়েছে আর বিজেপির দাবি এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। করোনার বিরুদ্ধে ভারতের এই অভিনব জয়ের আবহে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা এই দাবিটি পাই যে Times ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে আর দেশের প্রধানমন্ত্রীর চোদ্দতে।

সত্যি কি জানার জন্য আমরা গুগলে কীবোর্ড দিয়ে খোঁজা শুরু করি এবং Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের নামের তালিকা।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 4


Time ম্যাগাজিনে যে ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের নামের মধ্যে কোথাও কোনো সংখ্যা নেই, অর্থাৎ ১০০ জনের মধ্যে ১ নম্বরে কে রয়েছেন, বা দুই রয়েছে তেমন কোনো কিছুর উল্লেখ নেই।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 5

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর

এছাড়াও আমরা IndiaTodayTimes of Indiaর রিপোর্ট পাই। সেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আদার পূনেওয়ালার নাম নামের কথা উল্লেখিত আছে ২০২১ সালের Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে এনাদের নাম রয়েছে।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে image 6

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো দাবি Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছেন আর দেশের প্রধানমন্ত্রী চোদ্দতে, এই দাবিটি বিভ্রান্তিকর।

Result – Misleading

Our sources

Time Magazine

IndiaToday

Time of India

কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage