Fact Check
কৃষ্ণমাচার্য ও বি কে এস ইয়েঙ্গারের যোগ আসনের ভিডিও নরেন্দ্র মোদির যোগ রূপের নাম ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি সাদা-কালো এবং দাবি করা হয়েছে নরেন্দ্র মোদীর যোগ আসনের রূপ যা দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে।
ফেসবুকে খোঁজার পর জানা যায় এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকে শেয়ার করেছেন তাদের ফেসবুকে ওয়ালে।

Fact check / Verification
সাদা-কালো এই যোগাসনের ভিডিওটিতে যে ব্যক্তিকে যোগ ব্যায়াম করতে দেখা যাচ্ছে তিনি নরেন্দ্র মোদী নয়, বিখ্যাত যোগ-গুরু বেল্লুরের কৃষ্ণমাচার সুন্দরারাজ ইয়েঙ্গার বা যিনি জনপ্রয় বি কে এস ইয়েঙ্গারের নামে, যার যোগের ধরণ ও শৈলী ‘ইয়েঙ্গার যোগা’ নাম খ্যাত হয়েছিল। Invid টুলের দ্বারা এই ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে আমরা খোঁজ করা শুরু করি। ভাইরাল ভিডিওটির দুটির লিংক পাই Bing টুল ও Pinterest থেকে।
Krishnamacharya & B.K.S. Iyengar in 1938 with Yoga Sutras -নামের এই ভিডিওটি একই ভিডিও যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীর যোগাসনের ভিডিও বলে ভাইরাল হয়েছে। এখানে বি কে এস ইয়েঙ্গারের গুরু তিরুমালায় কৃষ্ণমাচার্যকেও দেখা গেসিগে যিনি আধুনিক যোগ আসনের জনক নাম পরিচিত।

Conclusion
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাসনের সাদা-কালো ভিডিওটি প্রকৃতপক্ষে কৃষ্ণমাচার্য ও ওনার শিষ্য বি কে এস ইয়েঙ্গারের। ১৯৩৮ সালের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
Result – False claim
Our sources
YouTube video – https://www.youtube.com/watch?v=LUvOuik-g4c&feature=emb_title https://www.youtube.com/watch?v=lmOUZQi_6Tw
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।