Fact Check
মমতা ব্যানার্জীর পুরোনো ছবি, রাজ্যের সরকারের বাইক ঋণের সিদ্ধান্ত,ওবামার এডিট করা ছবি, যোগীর বাজি পোড়ানো সংক্রান্ত ফ্যাক্ট-চেক জানুন
প্রতিবারের মতো আমরা এবারও হাজির সপ্তাহের সেরা পাঁচটি আর্টিকেল নিয়ে। বাংলার রাজনীতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং আমেরিকা নেদারল্যান্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া পোস্ট ও ছবির আসল সত্যি জানুন মাত্র ৫ মিনিটের মধ্যে।

বাংলার নির্বাচনের আগে প্রাতঃরাশে বৈঠক সারলেন মমতা ও শাহ?
পশ্চিমবাংলার নির্বাচনের আগে কোনো আলোচনায় যোগদান করেননি অমিত শাহ ও মমতা ব্যানার্জী। ফেব্রুয়ারী মাসে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ছবি ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন এখানে।

হোয়াইট হাউসে প্রভুপাদের ছবি হাতে তিলক পরে দেখ গেলো বারাক ওবামাকে?
ইস্কন প্রতিষ্ঠিতা শ্রীল প্রভুপাদের ছবি হাতে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার ভাইরাল ছবি এডিট করা। ২০১১ সালে রেসিংকার প্রতিযোগীতা নাসাকার চ্যাম্পিয়নকে স্মারকস্মৃতি স্বরূপ ড্রাইভিং গ্লাভস তুলে দেওয়ার ছবিকে এডিট করে প্রভুপাদের ছবি বসিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন এখানে।

উঃ প্রঃ বাজি নিষিদ্ধ হলেও যোগী বাজি পোড়ালেন ?
উত্তরপ্রদেশে বাজি নিষিদ্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনো বাজি পোড়াননি। ৫ই অগস্টে রাম মন্দিরের শিলান্যাসের দিনে নিজের বাসভবনে প্রদীপ জ্বালিয়ে বাজি পুড়িয়ে ‘দীপোৎসব’ পালন করেন। সেই ভিডিও বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন এখানে।

নেদারল্যান্ডের স্কুলে গীতা পড়া বাধ্যতামূলক করা হলো?
নেদারল্যান্ডের বিদ্যালয়ে পঞ্চমশ্রেণী থেকে গীতা পড়া বাধ্যতামূলক হয়নি। নেদারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছড়ালো মিথ্যে দাবি।
সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন এখানে।

বাংলার নির্বাচনের আগে রাজ্যের ছেলে-মেয়েদের বাইকে দেবে মমতার সরকার?
পশ্চিমবঙ্গের দুই লক্ষ যুবক-যুবতীদের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে কো -অপারেটিভ ব্যাঙ্ক থেকে বাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি।
সম্পূর্ণ আর্টিকেলটি দেখুন এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।