Fact Check
Weekly Wrap: প্রশান্ত ভূষণে নিগৃহীত হওয়ার পুরোনো ভিডিও থেকে মুর্শিদাবাদের কালীমূর্তি নিয়ে অর্জুন সিংহের ভুল দাবি ও সাথে গালওয়ান ভ্যালির খবর
প্রশান্ত ভূষণে নিগৃহীত হওয়ার পুরোনো ভিডিও থেকে মুর্শিদাবাদের কালীমূর্তি নিয়ে অর্জুন সিংহের ভুল দাবি ও সাথে গালওয়ান ভ্যালিকে নিয়ে ভাইরাল পোস্টের ফ্যাক্ট-চেক, পাঁচটি আর্টিকেল পড়ুন মাত্র পাঁচ মিনিটে।

প্রশান্ত ভূষণের উপর আক্রমণের পুরোনো ভিডিও ফের ভাইরাল
সুপ্রিম কোর্টের উকিল প্রশান্ত ভূষণের মার্ খাবার যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা এখনকার নয়, ২০১১ সালের। প্রশান্ত ভূষণের টুইটের পর যখন সারাদেশ ও সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে তখন শেয়ার করা হয়েছে নয় বছর পুরোনো এই ভিডিওটি।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

মুর্শিদাবাদের কালীমূর্তি পুড়ে যাওয়ার ঘটনাকে ভুল দাবি দিয়ে ছড়ানো হলো
বিজেপি সাংসদ অর্জুন সিংহ দাবি করেছে মুর্শিদাবাদের আলমপুরের নিমতলার কালীমন্দিরে মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে মন্দিরের বিগ্রহে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই দাবি আসলে ভুল ও বিভ্রান্তিকর। মন্দিরের কর্তৃপক্ষ ও মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে একটি দুর্ঘটনা মাত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

টুইটার অ্যাকাউন্টটের দাবি সীমান্ত যুদ্ধে ভারতের কাছে হার মানলো চীন?
Wang Chung নামের টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ভারতের কাছে গালওয়ান সীমান্তে পরাজিত হয়েছে চীনের সেনা, এই দাবিটি সম্পূর্ণ ভুল। যে হ্যান্ডেলটি থেকে এই টুইট করা হয়েছে তা আসলে একটি প্যারডি অ্যাকাউন্ট। ভারত ও চীনের সীমান্ত লড়াই এখনো অব্যাহত আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

চীনের অভ্যন্তরে ঢুকে ৫ কিমি জায়গা দখল করেছে ভারত?
সোশ্যাল মিডিয়াতে ভারত-চীনের সীমান্ত যুদ্ধ নিয়ে যে দাবি করা হয়েছে অর্থাৎ ভারত গত শনিবার রাতে চুসুল সীমান্তে ৫০০ চীন সেনাকে প্রতিরোধ করে চীনের সেনাঘাঁটি সমেত ৫ কিলোমিটার জায়গা দখল করেছে, তা সম্পূর্ন ভুল ও বিভ্রান্তিকর। লাদাখের ৯০০কিলোমিটার স্থান চীনের দখলে চলে এসেছে এবং ভারত এই সমস্যার সমাধান স্বরূপ সেনা মোতায়েনও শুরু করে দিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

বিধ্বংসী বন্যায় সার দিয়ে দাঁড়ানো গাড়ির ভেসে যাওয়ার ভিডিও চীনের?
সোশ্যাল মিডিয়াতে চীনের ভয়াল বন্যার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে জাপানের। ২০১১ সালে জাপানে ভয়ঙ্কর সুনামির ভিডিওটিই চীনের বন্যার ভিডিও নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।