Fact Check
কৃষক আন্দোলনে ভারতের পতাকা জ্বালানো হলো? অপ্রাসঙ্গিক ছবি আন্দোলনের আবহে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
দিল্লির সিন্ধু বর্ডারের কাছে প্রায় ষোলো – সতেরো দিন ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি, পোস্ট ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে তিনটি আলাদা ছবিতে দেখা যাচ্ছে শিখ সম্প্রদায়ের মানুষ ভারতীয় পতাকা জ্বালাচ্ছে, জুতো রাখা হচ্ছে জাতীয় পতাকার উপর।


Fact -check / Verification
ভারতের পতাকার উপর জুতো রাখা বা পতাকায় আগুন জ্বালানোর ছবিগুলোর সাথে বর্তমানের কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তিনটি ছবিকে গুগলে খোঁজার পর আমরা এদের আসল উৎস খুঁজে পাই।
প্রথম ছবি – জাতীয় পতাকা রাস্তায় ফেলে তার উপর জুতো রাখার ছবিটি ২০১৪ সালের। টুইটারে Free Khalistan ও ফেসবুকে বাবা রামদেব ট্রোলস নামের পেজ থেকে এই ছবিটি পাই।
দ্বিতীয় ছবি – জাতীয় পতাকার পতাকার উপর জুতোর মালা পোড়ানোর ছবিটি ২০০৯ সালের। Bing টুলের দ্বারা খোঁজার পর Flickr.com থেকে এই ছবি ও এই ছবির সাথে সম্পর্কিত আরো অন্যান্য ছবি পাই। ২০০৯ সালে ১৫ই অগাস্টের দিন ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের সামনে। ১৯৮৪ সালে ভারতে শিখ গণহত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন হয়।

তৃতীয় ছবি – ভারতের জাতীয় পতাকায় আগুন ধরারনোর ছবিটি লন্ডনের এবং ২০০৬ সাল থেকে এটি ইন্টারনেটে রয়েছে। জানা যায় ১৯৮৪ শিখ গণহত্যার বর্ষপূর্তিতে সেন্ট্রাল লন্ডনে ভারতের পতাকা জ্বালিয়ে চলে প্রতিবাদী মিছিল।

Conclusion
কৃষি বিলের প্রতিবাদে দিল্লীর সিন্ধু বর্ডারের কাছে চলা কৃষক আন্দোলনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বেশ কিছু পোস্ট, যা এই আন্দোলনের সাথে সম্পর্কিত নয়। যেমন জাতীয় পতাকায় আগুন ধরানো, পতাকায় জুতোর মালা পোড়ানো, এবং পতাকার উপর জুতো রাখার ছবিগুলো ২০০৬ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে যা এখন এই আন্দোলনের আবহে ফের ভাইরাল হয়েছে।
Result – Misplaced context
Our sources
Twitter post – https://twitter.com/sandeepkumarv6/status/525272497055219712/photo/4
Facebook post –https://www.facebook.com/awesum83/photos/895268737165486
Flickr.com – https://www.flickr.com/photos/harpdhillon/3828278717/in/photostream/
Pickled politics – https://www.pickledpolitics.com/archives/572/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।