Fact Check
Weekly Wrap: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও অর্পিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
বঙ্গের রাজনীতি এখন বিরোধীদলের নিশানার কেন্দ্র বিন্দুতে স্থান করে নিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জীর গ্রেপ্তারির পর। গত সপ্তাহে ইডির জিজ্ঞাসাবাদের পর পার্থ ওনার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জীকে আটক করার সাথে সাথে অর্পিতার দুটি বাসস্থান থেকে উদ্ধার হয়েছে ২১কোটি ও ২৮কোটি নগদ টাকা। সাথে মিলেছে কিছু দলিল, ৬কেজি সোনা, ও বৈদেশিক মুদ্রা। SCC কাণ্ডের তদন্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সমস্ত কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ওনাকে সমস্ত মন্ত্রিত্ব থেকে তৃণমূল নেত্রী হাটিয়ে দিলেও বিতর্ক থামছে না। এই আবহের রেশ ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দাবি ভাইরাল হয়েছে পার্থ-অর্পিতাকে নিয়ে। আজকের Weekly Wrap এ পড়ুন সেই সমস্ত দাবির সত্যতা।

হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায়? ভাইরাল ভিডিওর সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায় এই দাবিটি মিথ্যে, কারণ ভিডিওতে সৌগত রায়ের সাথে ছিলেন রবিনা ট্যান্ডন।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে দেখুন

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়ালো ভুল তথ্য
ডব্লিওএইচও (WHO) সমকামিতা রোধ করার আহ্বান নয়, মাঙ্কিপক্সকে রোধ করার বিষয়ে সমকামী পুরুষদের যৌনসঙ্গী কমানোর পরামর্শ দিয়েছেন ডব্লিওএইচও প্রধান।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে দেখুন

দেশে বাণিজ্য অনুকূল পরিবেশ রূপে সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ?
ভারতের বাণিজ্যের অনুকূল পরিবেশ রাজ্যের মধ্যে ৪০.৮০ নম্বর পেয়ে তালিকায় সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। এরপর নাম রয়েছে তেলেঙ্গানা, যার প্রাপ্ত নম্বর হলো ৩৬.৫৪,তামিলনাড়ু ৩৬.০৬। দেশে বাণিজ্য অনুকূল পরিবেশ রূপে সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ এই দাবিটি প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে দেখুন

তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন অর্পিতা মুখার্জী? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি কাণ্ডে গ্রেপ্তারের আবহে তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন অর্পিতা মুখার্জী এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০২০ সালের ২৩শে জানুয়ারির একটি ক্লাবের রক্তদান উৎসবের ছবি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে দেখুন

গুরু পূর্ণিমায় ফেসবুকে পার্থ চ্যাটার্জীর উদ্দেশ্যে পোস্ট করেছেন অর্পিতা?
আমাদের অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি যে গুরু পূর্ণিমায় ফেসবুকে পার্থ চ্যাটার্জীর উদ্দেশ্যে পোস্ট করেছেন অর্পিতা এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে সম্পাদিত করা।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে দেখুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।