Fact Check
Weekly Wrap:বাংলার নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি কেন্দ্রিক ভাইরাল হওয়া দাবিগুলির সত্যতা জানুন
সোশ্যাল মিডিয়াতে প্রত্যহ এমন অনেক পোস্ট ছড়ায় যার দাবি কখনো সত্যি হয় আবার কখনও হয় মিথ্যে। বহু ক্ষেত্রে দেখা গেছে জাল খবর বা বিভ্রান্তিকর তথ্য সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্বাচনকে কেন্দ্র করেই তেমনি কিছু রাজনীতি বিষয়ক ভাইরাল পোস্ট নিয়ে আমাদের আজকের Weekly Wrap.

আনন্দবাজার পত্রিকার নির্বাচনের সমীক্ষা অনুসারে পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব এবং এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত এই ধরণের কোনো ওপিনিয়ন পোল এর রিপোর্ট আনন্দবাজার সংবাদপত্রে প্রকাশিত হয়নি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাল সমীক্ষার ছবি।
ভাইরাল এই দাবিটিকে নিয়ে আমাদের সত্যতা -যাচাইয়ের সম্পূর্ণ তথ্য পান এই Weekly Wrap এ।

ঘরে মা-বোন আছে ভোটটা ভেবে দিবি কৌশানি মুখার্জীর এই বিতর্কিত মন্তব্যের পেছনে রয়েছে ধর্ষণের ইঙ্গিত?
ঘরে মা-বোন আছে ভোটটা ভেবে দিবি -কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের প্রার্থী ও অভিনেত্রী কৌশানি মুখার্জির এই মন্তব্যের ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে। Bengal BJP থেকে এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাবি করেছে আসলে কৌশানি বলতে চাইছেন তৃণমূলে ভোট না পড়লে বাড়ির মা-বোনদের সম্মান থাকবে না। যদিও এই দাবিকে মিথ্যে প্রমান করে আসল ও সম্পূর্ণ ভিডিওটি পোস্ট করেছেন কৌশানি।
ভাইরাল এই দাবিটিকে নিয়ে আমাদের সত্যতা -যাচাইয়ের সম্পূর্ণ তথ্য পান এই Weekly Wrap এ।

হিজাব পড়ে মমতা নন্দীগ্রামের ভোট কেন্দ্রে গিয়েছিলেন?
Sunday Times Kolkata র রিপোর্ট অনুসারে হিজাব পড়ে মমতা নন্দীগ্রামের ভোট কেন্দ্রে গিয়েছিলেন। নন্দীগ্রামে ১লা এপ্রিল ভোট পর্ব সমাপ্ত হয়েছে। কিন্তু ভোট চলা কালীন কিছু বুথে তৃণমূল ও বিপক্ষ বিজেপির সাথে গন্ডগোল বাধে।মুখ্যমন্ত্রী সেই পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার সময় মাথায় একটি সাদা কাপড় পেঁচিয়ে যান। ওনার মাথায় ঐ সাদা কাপড়টিকে হিজাবের নাম দিয়ে বিভ্রান্তিকর দাবি এনেছে Sunday Times Kolkata .
ভাইরাল এই দাবিটিকে নিয়ে আমাদের সত্যতা -যাচাইয়ের সম্পূর্ণ তথ্য পান এই Weekly Wrap এ।

গুজরাটে বিজেপির দিকে অভিযোগ এনে রেশমা প্যাটেল পদত্যাগ করেছেন?
গুজরাটের বিজেপির দিকে অভিযোগ তুলে রেশমা প্যাটেল দল ছাড়লেন এবং এতে বিজেপির শক্তি অনেকটা কমে গেলো এই দাবিতে শেয়ার হওয়া খবরটি ২০১৯ সালের যা পুনরায় বাংলার নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে। গুজরাটের পতিদার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়ানো রেশমা বিজেপিকে মার্কেটিং কোম্পানি বলে দাবি করে নিজের ইস্তফা দিয়েছিলেন।
ভাইরাল এই দাবিটিকে নিয়ে আমাদের সত্যতা -যাচাইয়ের সম্পূর্ণ তথ্য পান এই Weekly Wrap এ।

বিধানসভা নির্বাচনে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল?
বিজেপি মহিলা মোর্চার নেত্রী কেয়া ঘোষ টুইটারে নির্বাচন কেন্দ্রে ছাপ্পা ভোটের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন বিধানসভা নির্বাচনে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। আমরা অনুসন্ধান করে জেনেছি যে এই ভিডিওটি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই সোশ্যাল মিডিয়াতে রয়েছে। ভোট কেন্দ্রে ছাপ্পা ভোটার ভিডিওটির সাথে বর্তমানের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল এই দাবিটিকে নিয়ে আমাদের সত্যতা -যাচাইয়ের সম্পূর্ণ তথ্য পান এই Weekly Wrap এ।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।