Fact Check
Weekly Wrap: তামিলনাড়ুতে বাংলার, বিহারের পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে, অনুব্রত মন্ডলের মাছ বিক্রি করার পুরোনো ছবি ও বাংলাদেশের মতিন, যে আর্জেন্টিনার ভক্ত তাকে মেসি নিজের জার্সি উপহার দিয়েছে?
ফেসবুকে সম্প্রতি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিদের উপর অত্যাচারের নামে বেশকিছু ভুদায় ভাইরাল হয়েছে। নৃশংস ভাবে মারার এই ভিডিওতে দাবি করা হয়েছে যারা তামিলনাড়ুর বাইরে থেকে ওই রাজ্যে কাজের জন্য গিয়েছে তাদের উপর এই ধরণের অত্যাচার চলছে। অন্যদিকে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লীতে নিয়ে আসা হয়েছে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য। এই আবহে একজন মাছ ব্যবসায়ীর ছবি ভাইরাল হয়েছে যাকে অনুব্রত মন্ডল বলে দাবি করা হচ্ছে। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির আসল তথ্য।

তামিলনাড়ুতে আসামের শ্রমিকদের ওপরে অত্যাচারের নামে ছড়ালো হায়দ্রাবাদের ঘটনার ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে তামিলনাড়ুতে আসামের শ্রমিকদের ওপরে অত্যাচারের নামে রাস্তায় ফেলে এক ব্যক্তিকে মারার ভিডিও ছড়িয়েছে যা আসলে এক মাস আগের হায়দ্রাবাদের ঘটনা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ফেসবুকে অনুব্রত মন্ডলের নামে অন্য ব্যক্তির ছবিকে ঘিরে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে অনুব্রত মন্ডলের নামে অন্য ব্যক্তির ছবিকে ঘিরে ভুল দাবি করা হচ্ছে। ব্যক্তি আসলে শেওড়াফুলির একজন সাধারণ মাছ ব্যবসায়ী।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে হাত-পা খোয়ানো মতিনকে নিজের জার্সি পাঠিয়েছেন মেসি? ফেসবুকে ভাইরাল দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে হাত-পা খোয়ানো মতিনকে নিজের জার্সি পাঠিয়েছেন মেসি ফেসবুকের এই ভাইরাল দাবিটি ভুল। বাংলাদেশের আব্দুল মতিনকে আর্জেন্টিনার দূতাবাস থেকে এই উপহার দেওয়া হয়েছে এবং তাতে মেসির কোনো স্বাক্ষর নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে? ভাইরাল ভিডিওটির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কেরলের এবং এই ঘটনার সাথে প্রবাসী বা পরিযায়ী শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।