Fact Check
Weekly Wrap: গান্ধীজি কোম্পানি সরকার থেকে প্রতিমাসে ১০০টাকা মাসোহারা নিতেন? বাংলাদেশের নির্বাচনের আবহে ভারতের থেকে চাওয়া হয়েছে শেখ হাসিনার ইস্তফা?

হাওড়া ব্রিজের উপর চাঁদ, তারা আঁকা পতাকা দেখা গিয়েছে?
প্রাপ্ত তথ্য অনুসারে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়াতে হাওড়া ব্রিজের উপর চাঁদ, তারা আঁকা পতাকা দেখা গিয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটিতে কাঁকিনাড়া রেল ব্রিজ দেখা যাচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কর্ণাটকে পাইপ থেকে টাকা উদ্ধারের পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত পুনরায় ছড়ালো
কর্ণাটকের ২০২১ সালের PWD ইঞ্জিনিয়ারের বাড়ির পাইপ থেকে টাকা উদ্ধারের ঘটনা ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এক কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ লক্ষ টাকা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়নি ভারত, সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর বার্তা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতের থেকে চাওয়া হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইস্তফা দাবিটি ভুল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ব্রিটিশ সরকারের কাছ থেকে কি ১০০ টাকা মাসোহারা নিতেন মহাত্মা গান্ধী? জানুন এই ভাইরাল দাবির সত্যতা
প্রাপ্ত তথ্য ও অনুসন্ধান থেকে আমরা বলতে পারি ১৯৩১ সালে জেলে থাকার সময় ইংরেজ সরকার থেকে একমাত্র মহাত্মা গান্ধীকে ১০০ করে পেনশন দেওয়া হতো এই দাবিটি অর্ধ সত্য। সেই সময়কার ব্রিটিশ সরকারের নিয়ম অনুসারে সমস্ত কয়েদিদের জন্য সরকার থেকে একটি অংকের টাকা ধার্য করা হয়েছিল তবে গান্ধীজি সেই টাকা নিতে অস্বীকার করেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।