Fact Check
Weekly Wrap: মণিপুরী যুবতীদের উপর চলা অত্যাচারের পেছনে রয়েছে দুই আরএসএসের কর্মীর হাত? কলকাতায় ফের শুরু হয়েছে পচে যাওয়া মাংসের ব্যবসা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মণিপুরে চলা বিক্ষোভের আবহে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যার মধ্যে রয়েছে- যে যুবতীদেরকে নগ্ন করে প্যারেড করানো হয়েছিল, তার পেছনে ছিল দুই আরএসএসের দুই কর্মীর হাত। অন্যদিকে মণিপুরে পুরুষরাও নাকি নগ্ন হয়ে প্রতিবাদে সামিল হয়েছিল। আজকের Weekly Wrap এ জানুন দাবিগুলির সত্যতা।

পচে যাওয়া মাংসের কারবারের পুরোনো ভিডিও ফের ছড়ালো ফেসবুকে
ফেসবুকে ভাইরাল দাবি, কলকাতার নিউটাউনের মলের পেছনে চলছে মোর মুরগির মাংসের ব্যবসা। অনুসন্ধানে জানতে পারি এটি আসলে ২০১৮ সালের ঘটনা যা এখনকার নামে আবার ছড়িয়েছে।
সম্পুর্ন প্রতিবেদনটি এখানে পড়ুন

মণিপুরের বিজেপি উপ-সভাপতি ও ওনার ছেলের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মণিপুরে অশান্তির আবহে ওই রাজ্যের বিজেপি উপ-সভাপতি ও ওনার ছেলের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল।
সম্পুর্ন প্রতিবেদনটি এখানে পড়ুন

তপশিলি উপজাতি পুরুষদের নগ্ন হয়ে প্রতিবাদের ভিডিও মণিপুরের নামে ভাইরাল
মণিপুরের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন পুরুষকে নগ্ন হয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে এটি মণিপুরের বিক্ষোভের কারণে প্রতিবাদী ভিডিও। যদিও এটি ছত্তিশগড়ের ভিডিও।
সম্পুর্ন প্রতিবেদনটি এখানে পড়ুন

ভারতে বন্যার আবহে অসম্পর্কিত, পুরোনো বন্যার ভিডিও পুনরায় ভাইরাল
আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ফেসবুকে ভারতে বন্যার আবহে পুরোনো বন্যার ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে। যার মধ্যে কিছু জাপানের সুনামি সম্পর্কিত।
সম্পুর্ন প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।