Fact Check
Weekly Wrap: বাংলাদেশ থেকে আসা রোগীরা ভারতে চিকিৎসা পাচ্ছে না? কেন্দ্রীয় তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ দেশের সব থেকে সুরক্ষিত রাজ্য?
ফেসবুকে ভাইরাল দাবি, পৃথিবীর খুব কাছ দিয়ে একটি শক্তিশালী মহাজাগতিক রশ্মি যাবে তাই বন্ধ রাখতে হবে মোবাইল, ট্যাব। বিশ্বকাপে ভারতের হরে উল্লাস করা বাংলাদেশ থেকে আসা রোগীরা ভারতের কোনো হাসপাতালে ঠাঁই পাচ্ছে না। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির আসল তথ্য।

মহাজাগতিক রশ্মির জন্য মোবাইল বন্ধ রাখার ভুয়া বার্তা ছড়ালো সামাজিক মাধ্যমে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মহাজাগতিক রশ্মির জন্য রাত ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত বন্ধ রাখতে হবে মোবাইল, ট্যাব ও এই খবরটি সম্প্রচারিত হয়েছে সিঙ্গাপুরের টিভিতে, আসলে একটি জাল বার্তা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বাংলাদেশি বলে ভারতের হাসপাতালে কোনো জায়গা পায়নি রোগীরা? জানুন, এই ভাইরাল ভিডিওর সত্যতা
ফেসবুকে ভাইরাল ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা মুমূর্ষু রোগীরা হাসপাতালে ঠাঁই পাচ্ছে না। এই দাবিতে যে ভিডিওটি ছড়িয়েছে তা আসলে একটি কৌতুক ভিডিও।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানে হিন্দু শক্তিপীঠ হিংলাজদেবীর মন্দির ভেঙে ফেলা হয়েছে এই খবরটি আসলে মিথ্যে।জমি বিবাদের কারণে একটি অবৈধ নির্মাণকে ভেঙে ফেলা হয়েছে যেটি হিংলাজ দেবীর মন্দির ভেঙে ফেলার নামে ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সব থেকে নিরাপদ রাজ্য? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সব থেকে নিরাপদ রাজ্য – আসলে ভুল। NCRB রিপোর্টে নাগাল্যান্ড সুরক্ষিত রাজ্য ও কলকাতা সব থেকে সুরক্ষিত শহরের শিরোপা জিতেছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।