Fact Check
Weekly Wrap: নেপালে বিমান দুর্ঘটনার আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা জানুন
সম্প্রতি নেপালে ঘটে গেছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে সর্বত্র নেপালের কাঠমান্ডুতে ইয়েতি বিমানের বিধস্ত ছবি চলছে। এর মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে যাদের নেপালের দুর্ঘটনার সাথে জুড়ে শেয়ার করা হয়েছে।আজকের Weekly Wrap এ পড়ুন এই সমস্ত দাবির সত্যতা।

নেপাল বিমান দুর্ঘটনার আবহে পুরোনো ছবি ছড়ালো ফেসবুকে
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তিনদিন আগের নেপাল দুর্ঘটনার আবহে পুরোনো ছবি ছড়ালো ফেসবুকে। জ্বলে যাওয়া ভেঙে পরে যে বিমানের ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৮ সালের বাংলাদেশের একটি বিমানের ছবি।
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এখানে

দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবিটি নেপালে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার নয়
ফেসবুকে দুমড়ে মুচড়ে যাওয়া বিমানের ছবিটি সাম্প্রতিক নেপালে বিমান দুর্ঘটনার নাম ছড়ালেও আসলে ঘটনাটি ২০১৬ সালের ১৯শে সেপ্টেম্বরের ঘটনা। নেপালের পোখরাতে বিমান দুর্ঘটনার আবহে ছবি পুনরায় ছড়িয়েছে।
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এখানে

Kitkat, Dairy Milk নিয়ে ফের সামাজিক মাধ্যমে ছড়ালো বিভ্রান্তিকর তথ্য
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে Kitkat, Dairy Milk এ পর্ক চর্বি মেশানো আছে বাস্তবে তা ভুল। Kitkat, Dairy Milkতে শূকর জাতীয় কোনো চর্বি নেই।
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এখানে

ইউক্রেনে হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিওটি আসলে আমেরিকার
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ইউক্রেনে চপার ভেঙে পড়ার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের আমেরিকার ডালাসের। ভিডিওটির সাথে ইউক্রেনের হেলিকপ্টার দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এখানে

অমিত শাহের ত্রিপুরা জনসভার সম্পাদিত ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ফেসবুকে ছড়ালো
পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে অমিত শাহের ত্রিপুরা জনসভার ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ছড়িয়েছে এবং ভিডিওটির কিছু দৃশ্য সম্পাদিত করে আগে পরে জোড়া হয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।
প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।