Fact Check
Weekly Wrap: সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, ভিডিও ও দাবি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিরাট-অনুষ্কার মেয়ের ছবি, বাংলার মুখ্যমন্ত্রীর ভাইরাল ভিডিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে, মোদীর ভাই প্রল্লাদ মোদী ফের কেন চর্চার কেন্দ্রতে, ওয়েইসিও অমিত শাহের পুরোনো ছবি কেন আবার ভাইরাল হলো এবং WhatsApp নিয়ে আবার কি বার্তা চিন্তার কারণ তৈরী করলো সব কিছু জানুন আজকের এই প্রতিবেদনে।

অনুষ্কা- বিরাটের নবজাতকের ছবি ভাইরাল?
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যা সন্তানের নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে ভুয়ো ছবি। সোশ্যাল মিডিয়াতে ও সংবাদ মাধ্যমে কোথাও এখনো পর্যন্ত তাদের সন্তানের ছবি নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে দেখুন।

২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী?
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মমতা ব্যানার্জীর ঘোষণাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। এই দুই বোর্ড পরীক্ষার আগে কোনো টেস্ট পরীক্ষা হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওনার ঐ বক্তব্যের ভিডিওকে এডিট করে শেয়ার করা হলো।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে দেখুন।

ওয়েইসির সাথে মাথা নামিয়ে করমর্দন করছেন অমিত শাহ?
২০১৭ সালে অমিত শাহ ও আসাউদ্দিন ওয়েইসির করমর্দনে ছবি পুনরায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। ওয়েইসির সামনে মাথা ঝুকিয়ে অমিত শাহের হাতমেলানোর ছবিটি আসলে এডিট করা।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে দেখুন।

প্রধানমন্ত্রীর ভাই প্রল্লাদ মোদী বাংলো,মল ও জমির মালিক হয়ে গেছেন?
আমাদের অনুসন্ধানে আমরা কোথাও এমন খবর বা তথ্য খুঁজে পাইনি যেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রল্লাদ মোদী মাত্র ছয় বছরের মধ্যেই ১২টি বাংলো, ১৬টি, শপিং মল ও ৪০০ একর জমির মালিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে দেখুন।

WhatsApp Gold ও Martinelli ভিডিও থেকে হতে পারে অঘটন?
পুনরায় ভাইরাল হয়েছে ২০১৭ সালের WhatsApp কে নিয়ে করা ভুয়ো বার্তা। বলা হয়েছে Martinelli ভিডিও দেখলে ও Dance of the Pope’ এর থেকে WhatsApp Gold নামের নতুন ভার্সনটি ফোন ইনস্টল করলে ঘটতে পারে মারাত্বক বিপদ।আসলে Martinelli একটি জাল ম্যাসেজ ও WhatsApp Gold আসলে একটি ভাইরাস।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে দেখুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।