Fact Check
Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে রাজনীতি নিয়ে ছড়ানো ভাইরাল ভিডিও ও ছবির সঠিক সত্যতা জানুন
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি রাজ্য সরকারের চালু করা Students Credit Card নিয়ে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রী নাকি ভুল ওয়েবসাইট বলেছেন,বলা হচ্ছে নেতাজির কিছু স্মৃতিবিজরিত জিনিস লালকেল্লা থেকে হারিয়ে গেছে। এই ধরণের আরও কিছু ভাইরাল পোস্টের সম্পর্কে সত্যতা জানুন আমাদের আজকের weekly wrap এ।

নেতাজির টুপি খোয়া গেছে? সোশ্যাল মিডিয়াতে নেতাজির ব্যবহৃত জিনিস হারিয়ে যাওয়া নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
সোশ্যাল মিডিয়াতে #NetajisCapMissing র সাথে করা দাবি নেতাজির টুপি খোয়া গেছে আসলে একটি বিভ্রান্তিকর দাবি। ওনার স্মৃতিবিজড়িত ২৪টি জিনিস যার মধ্যে ওনার টুপি, তলোয়ার, পোশাক রয়েছে তা এখন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সযত্নে রয়েছ।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর গেরুয়া পোশাক পরে চলছে উদযাপন?
নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর ওখানকার মানুষ গেরুয়া রঙের পোশাক পরে আনন্দ-উল্লাস করছে এই ধরণের দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। ইউরো কাপ ২০২০ তে নেদারল্যান্ডস ও চেক-রিপাবলিকের সাথে খেলার দিনে নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীদের উল্লাসের ভিডিও ও ইউরো কাপে টিম নির্বাচনের ছবিটি অপ্রাসঙ্গিক দাবি সমেত ছড়িয়েছে।

যোগী আদিত্যনাথ রাম মন্দির সংক্রান্ত সমস্ত নথি জনসাধারণের দেখার জন্য দিয়েছেন?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির সংক্রান্ত সব কাগজ ওয়েবসাইটে দিয়েছেন এই দাবিটিকে নিয়ে অনুসন্ধান করার পর আমরা জানতে পারি এই দাবিটি মিথ্যে। মন্দির কর্তৃপক্ষ এই ধরণের কোনো কাগজ উঃ প্রঃ মুখ্যমন্ত্রী যোগীকে দেয়নি, না মুখ্যমন্ত্রী এই ধরণের কোনো কাগজ কোনো ওয়েবসাইটে আপলোড করেছেন।

সোশ্যাল মিডিয়াতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামকে নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম ও বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে নিয়ে একটি ছবি পোস্ট কোনো দাবি করা হয়েছে রাষ্ট্রপতি হয়ে গেলেও সহজে কেউ এপিজে আব্দুল কালামের মতো হতে পারবে না। ছবিতে দুই রাষ্ট্রপতির ট্রেন সফরকে নিয়ে এই দাবি করা হয়েছে। আমাদের অনুসন্ধানের দ্বারা জানতে পারি ডঃ কালামের ছবিটি যখন নেওয়া হয়েছিল তিনি তখন রাষ্ট্রপতি পদে ছিলেন না এবং তিনি নিজেও অনেক বার বর্তমান রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতি স্পেশাল ট্রেনে সফর করেছেন।

বিজেপির যুব নেতার পোস্ট করা মমতা ব্যানার্জীর Students Credit Card ভিডিও ঘিরে ছড়ালো বিভ্রান্তি
বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীএ Student Credit Card উদ্বোধনের ভিডিও ঘিরে বিভ্রান্তিকর দাবি ছড়ালো। বিজেপির যুবমোর্চার সোহো সভাপতি তরুণ্যটি তেওয়ারি এই প্রকল্পের অর্ধেক ভিডিও পোস্ট করেছেন এবং সাথে লিখেছেন ওয়েবসাইটের ভুল ঠিকানা। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে মুখ্যমন্ত্রী এই ধরণের কোনো বিভ্রান্তিমূলক কথা বলেননি।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।