Fact Check
Weekly Wrap: রামনবমী ও রমজানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
ফেসবুক ও টুইটারে কলকাতায় রামনবমী শোভাযাত্রা নিয়ে বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে, যার মধ্যে একটিতে বলা হয়েছে রাজ্যের নতুন সিভি আনন্দ বোস ‘ভক্ত’দের তিলোধোনা করেছেন। অন্যদিকে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে নিয়ে দাবি, কলেজের মধ্যে সরস্বতী পুজো না হলেও ইফতার ঠিক পালন করা হয়। আজকের Weekly Wrap এ জানুন এই সমত দাবির সঠিক তথ্য।

রামনবমীর দিন হাওড়ায় অশান্তির জন্য ‘ভক্তদের’ তুলোধোনা করেছেন রাজ্যপাল?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল রামনবমীর দিন হাওড়ায় অশান্তির জন্য ‘ভক্তদের’ তুলোধোনা করেছেন রাজ্যপাল এই দাবিটি সঠিক নয়। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

সোশ্যাল মিডিয়াতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও ইফতার পালনকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ইফতার দাওয়াতের আয়োজন করা হয়েছিল প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর। বিশ্ববিদ্যালয়ের ইডেন হিন্দু হোস্টেলে যেমন অনেক বছর ধরে সরস্বতী পুজো হয়ে আসছে তেমনি দুই বছর ধরে ইফতারের দাওয়াত শুরু হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিও নয় এটি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিওর নামে হায়দ্রাবাদের ২০২২ সালের ভিডিও ছড়িয়েছে। গতবছর হজরত মহাম্মদকে নিয়ে নক্কারজনক মন্তব্য করার পর হায়দ্রাবাদে বিক্ষোভ শুরু হয়। এই ভিডিওটি সেই সময়ের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পুনরায় একাদশ শ্রেণীর পরীক্ষা হবে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হোয়াট্সঅ্যাপে প্রাপ্ত রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পুনরায় একাদশ শ্রেণীর পরীক্ষা হবে, ভাইরাল বিজ্ঞপ্তিটি জাল। পর্ষদের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা জারি হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।