Fact Check
Weekly Wrap: অভিষেক ব্যানার্জী বিলাসবহুল বসে করে জনসংযোগ করবেন? কর্ণাটকের হিজাব আন্দোলনের প্রধান মুখ, মুসকান দ্বাদশের পরীক্ষায় প্রথম হয়েছে?
এই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু দাবির মধ্যে কোথাও বলা হইছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বিলাসবহুল লিমুজিন বাসে করে গ্রামে গ্রামে জনসংযোগ করবেন, আবার কোথাও বলা হচ্ছে কর্ণাটকের হিবাজ আন্দোলনের প্রধান মুখ মুসকান খান কর্ণাটকের দ্বাদশের পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির আসল তথ্য।

না, আমেরিকার ভার্জিনিয়ার মসজিদে নামাজে বাঁধা দেন নি কোনো হিন্দু মহিলা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ‘আমেরিকার ভার্জিনিয়ার মসজিদে নামাজে বাঁধা দিয়েছেন হিন্দু মহিলা’ ভাইরাল এই দাবিটি সঠিক নয়। দাবিটির সাথে যে মহিলার ভিডিও ভাইরাল হয়েছে তিনি মুসলিম।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

নাচের মঞ্চে নামাজ পড়ে বিচারকদের অবাক করলো প্রতিযোগী? ফেসবুকে পুনরায় ভাইরাল সম্পাদিত ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নাচের মঞ্চে নামাজ পরে বিচারকদের অবাক করলো প্রতিযোগী দাবি সমেত যে ভিডিওটি ছড়িয়েছে তা সম্পাদিত। আসল ভিডিওতে কোনো প্রতিযোগীকে মঞ্চে নামাজ পড়তে দেখা যায়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

অভিষেক ব্যানার্জীর বিলাসবহুল বাসের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে অভিষেক ব্যানার্জীর বিলাসবহুল বাসের নামে অনেক আগে থেকেই ইন্টারনেটে উপস্থিত জাকজমকপূর্ণ বাসের ছবি ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কর্ণাটকের হিজাব আন্দোলনের মুসকান দ্বাদশের পরীক্ষায় প্রথম হয়েছে? সোশ্যাল মিডিয়াতে হিজাব গার্লের ছবিকে ঘিরে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে কর্ণাটকের হিজাব আন্দোলনের মুসকান দ্বাদশের পরীক্ষায় প্রথম হয়েছে এই দাবিটি ভুল এবং এই দাবি সমেত দ্বাদশ শ্রেণীর কলা বিভাগে প্রথম হওয়া তাবাসুম শেখের নামে মুসকানের ছবি ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।