Fact Check
পশ্চিমবঙ্গ পৌরসভায় নিয়োগে মুসলিম পদপ্রার্থীদের নিয়োগ নিয়ে ছড়ালো ভুল বার্তা
সম্প্রতি হোয়াট্সঅ্যাপ থেকে আমাদের কাছে একটি পোস্ট এসেছে। পোস্টটি পশ্চিমবঙ্গ পৌরসভায় নিয়োগ সংক্রান্ত। পৌরসভার কর্মী নিয়োগ ফর্ম ফিল্ডে কাজের জন্য, জেনারেল ডিউটি পরিচারকের পদের জন প্রার্থী নিয়োগের বিজ্ঞাপনের শেষে লেখা ‘ মুসলিম প্রার্থী কাম্য নয় ‘ . ছবিতে দেখা যাচ্ছে এটি ২০২০ সালের ২০ নং বিজ্ঞাপন এবং শুধুমাত্র প্রথম পৃষ্ঠাটাই এখানে দেওয়া হয়েছে কারণ বিজ্ঞাপনের নিচে কোনো সাক্ষর করা নেই।


Fact check / Verification
গুগলে কলকাতা পৌরসভা কমিশনের ইন্টারনেট দ্বারা কর্মী নিয়োগের সাইটে গিয়ে খোঁজার পর ফিল্ডে কাজের জন্য, জেনারেল ডিউটি পরিচারকের পদের জন কর্মী নিয়োগে ২০ নং বিজ্ঞাপনটি আপামর পাই এবং যেমন ছবি আমরা পেয়েছিলাম ঠিক একই পৃষ্ঠা আমরা এখানে দেখি। কিন্তু এই ২০ নং বিজ্ঞাপনটি কাদের জন্য এবং তাদের কাজ কি হবে তা জানতে পারি আবেদন কারীর জন্য প্রয়োজনীয় তথ্য থেকে। ফিল্ডের কাজের সাথে এখানে উল্লেখ করা রয়েছে হিন্দু মৃতদেহ সৎকারের জন্য প্রার্থী প্রয়োজন । অর্থাৎ শ্মশান ঘাট ও হিন্দু মৃতদেহ কবরের জন্য হিন্দু কর্মী প্রয়োজন।কারণ হিন্দুদের সৎকারের নিয়ম ও মুসলিম সৎকারের মধ্যে অনেক তফাৎ। ধর্মও আলাদা এবং তাদের রীতি নিয়ম ও আলাদা। এই কারণে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন তাদের কর্মী নিয়োগের ২০ নম্বর বিজ্ঞাপনে বড় বড় অক্ষরে উল্লেখ করেছেন মুসলিম প্রার্থীদের জন্য এই আবেদন নয়।

Conclusion
সোশ্যাল মিডিয়াতে কলকাতা পৌরসভা কমিশনের ইন্টারনেট দ্বারা কর্মী নিয়োগের ২০ নম্বর বিজ্ঞাপন নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। কর্মী নিয়োগের ২০ নম্বর বিজ্ঞাপনে মুসলিম প্রার্থী কাম্য নয় বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এর পেছনে প্রকৃত কারণ হলো শ্মশান ঘাট ও হিন্দু মৃতদেহ কবরের জন্য হিন্দু পরিবারের কর্মী প্রয়োজন। তাই এখানে মুসলিম প্রার্থীরা ব্রাত্য।
Result – Partially false
Our source
West Bengal Municipality Service Commotion – https://mscwbonline.applythrunet.co.in/PostDetail.aspx?E=vjS2kBiwfOEGMLiw6tIW%2bw%3d%3d
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।