Friday, August 28, 2026

Fact Check

Fact Check: বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধের হুঁশিয়ারি লকেটের? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
May 22, 2024
banner_image

Claim:  “বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে”, হুঁশিয়ারি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।

Fact: ৩৫টি আসন পেলে বিজেপি এরাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে, এমন কোনও মন্তব্য লকেট চট্টোপাধ্যায় করেননি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত। 

নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিয়ো। ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে হুগলীর বিদায়ী সাংসদকে বলতে শোনা যাচ্ছে যে, ৩৫টি আসন পেলে বিজেপি এরাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে। ওই ভিডিয়োটি ফোসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “”বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে ” – হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বাংলার মা বোনেরা সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্মীর ভান্ডার চাই না,,বিজেপি কে চাই।” (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে, লকেট চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে ১৭ মে ওই একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “বিজেপি জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে ! এইভাবে মিথ্যা প্রচার করেই ভোটে জিততে চাইছে তৃণমূল।”

সেখানে তিনি অভিযোগ করেন যে খবরের কাগজের সঙ্গে একটি ভুয়ো লিফলেট বিলি করেছে তৃণমূল। যাতে তাঁর মুখ ব্যবহার করে বলা হয়েছে, বিজেপি ৩৫ আসন পেলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে, সম্পূর্ণ প্রচারটিকে ভুয়ো বলে দাবি করেন লকেট চট্টোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। ভিডিয়োতে কোথাও লকেট চট্টোপাধ্যায়কে  বলতে শোনা যায়নি, জিতলে বা ৩৫টি আসন পেলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।

এছাড়া আরও খুঁজলে শুভেন্দু অধিকারীর জনসভার একটি ভিডিয়ো আমাদের নজরে পড়ে। যেখানে তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ শুরু করবে বিজেপি। হাজার নয়, তাতে সরকারের তরফএ ৩০০০ হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে।

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ৩৫টি আসন পেলে বা বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেবে, এমন কোনও মন্তব্য লকেট চট্টোপাধ্যায় করেননি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত। 

Result: Altered Video

Source
Video by Locket Chatterjee, dated May 17, 2024

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage