Wednesday, April 15, 2026

Fact Check

Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আবহে ভাইরাল শাহ-মমতা বৈঠকের পুরোনো ছবি

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
Jun 10, 2024
banner_image

Claim

তৃতীয় মোদি সরকার গঠনের আবহে অমিত শাহের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক ও নীতিশ কুমার। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি Financial Express ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে  Eastern Zonal Council (EZC)-এর বৈঠক উপলক্ষে ওড়িশার তৎকালনীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ও নবীন পট্টনায়ক। তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছিলেন।

একই ছবি, একই তথ্য-সহ প্রকাশ করেছিল New Indian Express, Asianet News  Hindustan Times-এর মতো ওয়েবসাইটগুলো।

অতএব এখন এটা স্পষ্ট যে ভাইরাল ছবিটির সঙ্গে তৃতীয় মোদি সরকারের কোনও যোগ নেই। ছবিটি ২০২০ সালের।

Result: Missing Context

Source
News by Financial Express, February 28, 2020
News byNew Indian Express, February 28, 2020
News by Asianet News, February 28, 2020 
News by Hindustan Times, February 28, 2020

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage