Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মিডিয়াতে ভাইরাল হয়েছে বর্তমানে একটি পোস্ট। দাবি করা হয়েছে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতের সমস্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে।

৩১সে ডিসেম্বর পর্যন্ত সত্যিই স্কুল-কলেজ বন্ধ থাকবে কিনা তা নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কিনা জানার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ শুরু করি। কিন্তু সেখানে কোনো নির্দেশিকা নেই যা কিনা এই ভাইরাল দাবিকে সত্যি প্রমান করতে পারে।

কীওয়ার্ড দিয়ে খোঁজার পর পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ কবে থেকে খুলে সেই বিষয়ের উপর কিছু রিপোর্ট পাই। Hindustan Times বাংলার রিপোর্ট অনুসারে বাংলার শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী নভেম্বরের শুরু দিকে স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিলেও পরে জানান ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, সুইমিং কোচিং বন্ধ থাকবে। এবিপি আনন্দের প্রকাশিত খবর অনুসারে ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে থেকে কলেজ খোলা যেতে পারে এবং সেই সিদ্ধান্তের উপর মুখ্যমন্ত্রীর সিলমোহর পড়লে তবেই খোলা হবে। কিন্তুও কোথাও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আসা ৩১সে ডিসেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়নি।
টুইটার থেকে PIB Fact check এর একটি টুইট আমরা পাই যেখানে এই দাবিকে জাল বলা হয়েছে। বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ধরণের কোনো সিদ্ধান্ত নেয়নি যেখানে বলা হয়েছে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে।
৩১শে ডিসেম্বর পর্যন্ত কোনো স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশিকা নেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো মিথ্যে খবর।
Ministry of Home affairs –https://www.mha.gov.in/
PIB official tweet – https://twitter.com/PIBFactCheck/status/1330900036436123648
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
December 28, 2021
Paromita Das
December 14, 2021
Paromita Das
November 28, 2020