Fact Check
জাপানের সুনামির ভিডিও চীনের বন্যার নামে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে
ফেসবুকে বন্যার ভিডিও ভাইরাল হয়েছে যাকে চীনের বন্যা বলে দাবি করা হচ্ছে। দেখা যাচ্ছে সারি সারি গাড়ি জলের তোড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছুক্ষন আগে যে রাস্তা দেখা যাচ্ছিলো তা কয়েক সেকেন্ডের ব্যবধানের মধ্যেই জলের তলায় চলে গেছে। প্রথমে করোনা ভাইরাস তারপর এই বন্যা, একেরপর এক দুর্যোগ শুরু হয়েছে চীনে।

এই একই ভিডিও এই বছরের মার্চ মাসে আপলোড হয়েছে ইউটুবে ইন্দোনেশিয়ার ভিডিও বলে।
Fact check / Verification
যে ভিডিওটি ছড়িয়েছে ভিডিওটি চীনের বন্যার নয়, ২০১১ সালের জাপানের সুনামির ভিডিও। ভিডিওটিকে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চের দ্বারা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে অনুসন্ধান শুরু করার পর জানতে পারি এর আসল ভিডিওটি ২০১১ সালের এখনকার নয়। আমরা Kapook ও VIDEOMAN নামের দুটি ওয়েবসাইট পাই যেখানে এই ভাইরাল ভিডিওটির আসল ভিডিওটি আমরা পাই। ভিডিওটি ইউটুবে আপলোড করা হয়েছিলো ২০১১ সালের ডিসেম্বর মাসে।
এছাড়াও আমরা কৌতূহলবসত ফেসবুকে সার্চ করি এবং জাপানে সুনামির নামে এই ভিডিওটি পাই যা ২০১৮ ও ২০১৯ সালে দেওয়া হয়েছে।

Conclusion
সোশ্যাল মিডিয়াতে চীনের ভয়াল বন্যার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে জাপানের। ২০১১ সালে জাপানে ভয়ঙ্কর সুনামির ভিডিওটিই চীনের বন্যার ভিডিও নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Result – Fake
Our sources
YouTube video –https://www.youtube.com/watch?v=aAIj2fws5O4&feature=emb_logo
Facebook videos – https://www.facebook.com/globalinformer/videos/2284986478184018/?v=2284986478184018&external_log_id=d9b4e436efea9477442b689f2cd5e7d2&q=japan%20tsunami%202011
Kapook website – https://hilight.kapook.com/view/139936
VIDEOMAN website –https://www.videoman.gr/en/134094
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।