Fact Check
Weekly Wrap: ক্যান্সারে প্রতিরোধে গরম জলে নারকেল, আমের সাথে ঠান্ডা পানীয় খেলে মৃত্যু হয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই সমস্ত দাবির সত্যতা জানুন
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি ক্যান্সার কোষ নষ্ট হয় নিয়মিত গরম জল ও নারকেলের টুকরো খেলে। আবার কোথাও দাবি করা হয়েছে আম খবর সাথে সাথে ঠান্ডা পানীয় খেলে হতে পারে মৃত্যু। আজকের Weekly Wrap এ জনাউন এই সমস্ত দাবির সত্যতা।

গরম জলের মধ্যে নারকেলের টুকরো ফেলে সেই জল পান করলে ক্যান্সারের কোষ নষ্ট হয়ে যায়?
আমাদের পর্যবেক্ষণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি গরম জলের মধ্যে নারকেলের টুকরো ফেলে সেই জল পান করলে ক্যান্সারের কোষ নষ্ট হয়ে যায় যা কিনা বলছেন টাটা মেমোরিয়ালের ডঃ রাজেন্দ্র বাডবে, বার্তাটি সম্পূর্ণ জাল ও অবৈজ্ঞানিক।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েননি, ভাইরাল ছবিটির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে পূর্ব মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী ‘ভোট টু মমতা’ লেখা গেঞ্জি পড়েছিলেন, দাবিটি সঠিক নয়। তিনি বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের সভায় নো ভোট টু মমতা লেখা গেঞ্জিটি পড়েছিলেন।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

বাংলাদেশের বঙ্গবাজারে পাওয়া গিয়েছে অক্ষত কোরান শরীফ?
বাংলাদেশের বঙ্গবাজারে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে কোরান এই দাবিটি ভুল, কারণ যে বইটিকে কোরান বলে দাবি করা হচ্ছে সেটি একটি আরবি ভাষার হাদিস।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

আমের সাথে ঠান্ডা পানীয় পান করলে মৃত্যু হতে পারে? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আমের সাথে ঠান্ডা পানীয় পান করলে মৃত্যু হতে পারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দাবিটি মিথ্যা।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? ফেসবুকে ছড়ালো সম্পাদিত ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন দাবিটি আসলে ভুল। যে ছবিগুলো ছড়িয়েছে তা Artificial intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।