Fact Check
Weekly Wrap: নিয়োগ কাণ্ডের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড়কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
ফেসবুকে সম্প্রতি কলকাতায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু দাবি ভাইরাল হয়েছে যেমন কোথাও বলা হচ্ছে- শুধুমাত্র খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিতের হাত থেকে দুটি কেস সরিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও দাবি করা হচ্ছে দুটি নয়, সমস্ত কেসই ওনার হাত থেকে সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে। আজকের Weekly Wrap এ পড়ুন এই সমস্ত দাবির সত্যতা।

খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা এই দাবিটি বিভ্রান্তিকর।শুধু মাত্র সাক্ষাৎকারের জন্য নয়, নিয়োগসংক্রান্ত বিচারাধীন মামলা নিয়ে তার মন্তব্যের জন্যই এই নির্দেশ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ওড়িশা ও বর্ধমানে পাওয়া বিরল প্রজাতির হলুদ কচ্ছপের ছবি ফেসবুকে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
ওড়িশা ও বর্ধমানে পাওয়া বিরল প্রজাতির হলুদ কচ্ছপের ছবি নেপালের মিথিলাতে পাওয়া গেছে সোনার কচ্ছপ এই দাবি ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

পাকিস্তানে কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাথে চলছে নৃশংস অত্যাচার? কবরে তালা লাগানো ছবির সাথে ভাইরাল এই দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানে কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাথে চলছে নৃশংস অত্যাচার এই দাবি সমেত যে ছবি ছড়িয়েছে তা আসলে হায়দ্রাবাদের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানো হয়নি, ফেসবুকে ছড়ালো ভুল খবর
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে ভাইরাল দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযে এজলাস থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানো হয়েছে, আসলে মিথ্যে। ওনার এজলাস থেকে দুটি কেস সরানো হয়েছে শুধু।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে ১৯০ পাতার অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে ১৯০ পাতার অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দাবিটি অপ্রাসঙ্গিক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।