Fact Check
Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে বন্দে ভারতের চালক ও ট্রেনের উপর পাথর ছোড়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
নতুন বছরের আগে পশ্চিমবঙ্গের হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। ফেসবুকে বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে এই বন্দে ভারতের প্রথম চালককে নিয়ে, মালদার কুমারগঞ্জের আগে ট্রেনে পাথর ছোড়া নিয়ে। আজকের Weekly Wrap এ পড়ুন এই সমস্ত দাবির আসল তথ্য।

হাওড়া-এনজিপি রুটে বন্দে ভারতের চালক ছিলেন নদীয়ার শুভেন্দু? ফেসবুকে বিভ্রান্তিকর দাবি ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হাওড়া-এনজিপি রুটে বন্দে ভারতের চালক ছিলেন নদীয়ার শুভেন্দু ফেসবুকে ভাইরাল এই দাবিটি ভুল। যার ছবি ভাইরাল হয়েছে তিনি মালগাড়ির চালক। বঙ্গের প্রথম চালক ছিলেন বর্ধমানের অনিল কুমার।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা কি ফিফার জাদুঘরে রাখা হবে?
কিংবদন্তি ফুটবলার পেলের দুটি পা ফিফার জাদুঘরে রাখা হবে এই দাবিটি সঠিক নয়। ফিফার তরফ থেকে এই খবর প্রকাশিত হয়নি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

বন্দে ভারতের উপর হামলার নামে পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার ছবি ছড়ালো ফেসবুকে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বন্দে ভারতের উপর হামলার নামে পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার ছবি ছড়ালো ভাইরাল হয়েছে। পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার পর এক যাত্রী আহত হয়েছেন। যদিও বন্দে ভারতে হামলার পর কোনো যাত্রীদের হতাহতের খবর সামনে আসেনি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? না ভাইরাল ছবিটি এডিট করা
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই দাবির সাথে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৬ সালে রোনাল্ডো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এবং ভাইরাল ছবিটির সাথে আসল ছবিটির বেশ অমিল রয়েছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।